ভারতে এবার এটিএম থেকে স্যানিটাইজার চুরি, ভিডিও ভাইরাল

বিদেশ ডেস্ক  
০৪ মে ২০২১, ১৫:১৮আপডেট : ০৪ মে ২০২১, ১৫:২২

করোনায় কাঁপছে ভারত। সরকারি হিসাবেই কোভিড শনাক্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব, মাস্কের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারও জরুরি। ফলে বাসা-বাড়ি থেকে শুরু করে অফিস-আদালত সর্বত্রই এখন রাখা হচ্ছে এটি। তাই বলে এটিএম বুথে নগদ অর্থ তুলতে গিয়ে এটি ব্যাগে ভরে নিয়ে যাবে গ্রাহক?

সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ভারতের একটি এটিএম বুথে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে ওই ঘটনার ভিডিও।

গত শুক্রবার নিজের টুইটার পেজে ৩৩ সেকেন্ডের ওই ভিডিওটি শেয়ার করেছেন আইপিএস অফিসার দীপাংশু কোবরা। এতে দেখা যায়, একজন মধ্যবয়সী ব্যক্তি এটিএম বুথে ঢুকছেন। মেশিন থেকে রুপি আর স্লিপও তুলে নিয়েছেন। তারপর এদিক সেদিক তাকিয়ে এটিএম লবিতে থাকা হ্যান্ড স্যানিটাইজার তুলে নিয়ে নিজের ব্যাগে ভরে নিলেন।

সিসিটিভি ফুটেজ থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই ৩০ হাজার ভিউয়ার্স ছাড়িয়েছে। সঙ্গে পাল্লা দিয়ে লাইক, কমেন্ট আর শেয়ারের বন্যা।

নেটিজেনদের কেউ কেউ আবার ভিডিওটি রিটুইট করে লোকটির এমন কাজকে নক্ক্যারজনক ঘটনা বলে মন্তব্য করেছেন। কেউ বলছে, লজ্জার ব্যাপার। আবার কেউ বলছে, ভিডিওটি এতোটাই ভাইরাল করে দেওয়া উচিত যাতে লোকটি অবশ্যই ধরা পড়ে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করার কথাও বলেছেন অনেকে।

কেউবা লিখেছেন, এসব মানুষ জীবনে শোধরাবে না। দেশের এই কঠিন পরিস্থিতিতে স্যানিটাইজার চুরি করে ঘৃণ্যতম কাজ করেছেন তিনি। অভিযুক্ত ব্যক্তির জেল অথবা জরিমানার দাবিও জানিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনেকে।

ভিডিও

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম