অক্সিজেন সংকটে ভারতের আরেক হাসপাতালে ৫ রোগীর মৃত্যু

বিদেশ ডেস্ক
০৫ মে ২০২১, ১৪:৪৮আপডেট : ০৫ মে ২০২১, ১৪:৪৮

অক্সিজেন সংকটে ভারতের আরও এক হাসপাতালে পাঁচ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এবারের ঘটনা উত্তরাখণ্ডের একটি হাসপাতালে। সেখানে অক্সিজেন সরবরাহ ব্যাহত হওয়ায় এক নারীসহ ওই পাঁচ রোগীর মৃত্যু হয়।

পরিষেবায় ব্যাঘাত ঘটায় প্রায় আধা ঘণ্টা কোভিড ওয়ার্ডে অক্সিজেন ছাড়াই পড়ে থাকতে হয়েছিল রোগীদের। তাতেই এই প্রাণহানির ঘটনা ঘটে। হরিদ্বার জেলার রুরকি এলাকার ওই বেসরকারি হাসপাতালটির একজন চিকিৎসক জানিয়েছেন, আচমকা অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটে। তার জেরে মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে ২টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা অক্সিজেন পাননি রোগীরা।

যে পাঁচ জন মারা গেছেন, তাদের মধ্যে একজন ভেন্টিলেটরে ছিলেন। বাকিরা ছিলেন অক্সিজেন শয্যায়। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হরিদ্বারের জেলাশাসক সি রবিশঙ্কর। হাসপাতালের অডিট টিমও নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে। হাসপাতালটিতে অক্সিজেনের চাহিদা কত, সেই তুলনায় সরবরাহ কত, তা নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হচ্ছে। গাফিলতির প্রমাণ পেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রবিশঙ্কর।

উল্লেখ্য, গত মাসের শেষ দিকে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেন সংকটে ২৫ করোনা রোগীর মৃত্যু হয়েছিল। সেটির রেশ না কাটতেই উত্তরাখণ্ডের এই ঘটনা সামনে এলো।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম