অক্সিজেন, ওষুধের মতো মোদিও নিরুদ্দেশ: রাহুল

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২১, ১৬:০৭আপডেট : ১৩ মে ২০২১, ১৬:০৭

ভারতের বিদ্যমান করোনা পরিস্থিতি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার টুইটারে দেওয়া পোস্টে রাহুল লিখেছেন, ‘দেশে ভ্যাকসিন, ওষুধ, অক্সিজেনের মতো প্রধানমন্ত্রীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি শুধু রয়েছেন সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের ছবিতে।’

বিদ্যমান করোনা পরিস্থিতিতে সবাইকে পজিটিভ থাকার বার্তা দিয়েছে মোদি সরকার। গতকাল সেটি নিয়েও কথা বলেছেন রাহুল। তিনি বলেন, ‌‘সদর্থক ভাবনার এই সান্ত্বনা স্বাস্থ্যকর্মী ও সেই সব পরিবারের কাছে নির্মম পরিহাস! যারা নিজেদের আপনজনদের হারিয়েছেন এবং অক্সিজেন, হাসপাতাল ও ওষুধের ঘাটতিতে ভুগেছেন। বালির মধ্যে মুখ গুঁজে রাখাটা সদর্থকতা নয়। এটা দেশবাসীর সঙ্গে প্রবঞ্চনা।’

কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালাও এদিন কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনা করে বলেছেন, ‘এটাই নিউ ইন্ডিয়া! যেখানে গঙ্গায় লাশ ভাসছে। এর থেকে লজ্জার আর  কী হতে পারে!’

এমনিতেই কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে না পারা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে নরেন্দ্র মোদিকে। বিশ্বখ্যাত মেডিক্যাল জার্নাল দ্য ল্যানসেট তাদের সম্পাদকীয়তে ভারতের কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেছে। তারা বলেছে, এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারই দায়ী।

পরিস্থিতি যখন এমন, তখন ঘরোয়া রাজনীতিতেও মোদির ওপর ধারাবাহিকভাবে চাপ বাড়াতে চাইছে কংগ্রেস ও রাহুল গান্ধী। সূত্র: দ্য ওয়াল।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের