মহারাষ্ট্রে পুলিশের অভিযানে ১৩ মাওবাদী নিহত

বিদেশ ডেস্ক
২১ মে ২০২১, ১২:৫০আপডেট : ২১ মে ২০২১, ১২:৫০
image

ভারতের মহারাষ্ট্র রাজ্যের গড়চিরোলি জেলার জঙ্গলে পুলিশের অভিযানে ১৩ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। শুক্রবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সন্দিপ পাতিল জানান, মাওবাদীরা বৈঠকের জন্য জড়ো হলে ভোর সাড়ে পাঁচটায় অভিযান শুরু করে পুলিশ। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চীনা বিপ্লবের নেতা মাও সেতুং-এর অনুপ্রেরণায় চার দশকের বেশি সময় ধরে ভারত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে মাওবাদীরা। বর্গা চাষী, দরিদ্র ও আদিবাসী সম্প্রদায়ের জন্য জমি ও কাজের দাবিতে তাদের এই সশস্ত্র লড়াই। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মাওবাদীদের সবচেয়ে বড় হুমকি হিসেবে ঘোষণা করেছে দিল্লি। 

পুলিশ কর্মকর্তা সন্দিপ পাতিল জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সি-৬০ কমান্ডোদের একটি দল জঙ্গলে তল্লাশি শুরু করে। মাওবাদীরা পুলিশের অবস্থান শনাক্ত করে গুলি চালানো শুরু করলে পুলিশ পাল্টা গুলি চালায় বলে দাবি করেন তিনি।

প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর বাকি মাওবাদীরা আশেপাশের এলাকায় পালিয়ে যায় বলে জানান পুলিশের এসপি অঙ্কিত গোয়েল। তিনি জানান মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রায় দুই মাস আগে একই জেলায় পাঁচ মাওবাদী নেতা নিহত হয়। তাদের ধরার জন্য ৪৩ লাখ রুপি পুরষ্কার ঘোষণা করে রেখেছিলো ভারত সরকার।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম