টিকা নেওয়ার ভয়ে লুকিয়ে থাকলেন বৃদ্ধা!

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২১, ২০:৪৯আপডেট : ০৩ জুন ২০২১, ২০:৪৯

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লখনৌয়ের একটি গ্রামে করোনাভাইরাসের টিকা নেওয়ার ভয়ে ড্রামে লুকিয়ে ছিলেন বৃদ্ধা এক নারী। তাকে অনেক বোঝানোর পর অবশেষে টিকা গ্রহণ করেন তিনি। মঙ্গলবার (১ জুন) রাজ্যটির ইটাওয়ার চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়, ক্ষমতাসীন বিজেপির স্থানীয় বিধায়ক সরিতা ভদৌরিয়া এবং স্বাস্থ্য বিভাগের একটি দল মঙ্গলবার টিকা এবং সচেতনতামূলক কার্যক্রমের উদ্দেশে ইটাওয়ার চন্দনপুর গ্রামে গিয়েছিল। তারা গ্রামের একটি বাড়িতে পৌঁছে বিভিন্ন সদস্যের সঙ্গে দেখা করতে পারলেও হর দেবী নামের এক বৃদ্ধা টিকা নেওয়া এড়াতে প্রথমে একটি দরজার পিছনে এবং পরে একটি বড় ড্রামের পিছনে গিয়ে লুকিয়ে পড়েন। 

এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে ওই বৃদ্ধাকে একটি অন্ধকার ঘরের ভিতরে ড্রামের পিছনে লুকিয়ে থাকতে দেখা গেছে।

এতে আরও দেখা গেছে, পরিবারের একজন সদস্য সেই বৃদ্ধাকে উদ্দেশ করে ডাকেন, ‘টিকা দেওয়ার লোক এসেছে। আপনি কোথায় আম্মা?’ কিন্তু সেই বৃদ্ধা বেরিয়ে আসতে অস্বীকৃতি জানান।

এসময় এক স্বাস্থ্যকর্মীও সেই বৃদ্ধার ডেকে বলেন, ‘বিধায়ক এসেছেন। দয়া করে বেরিয়ে আসুন।’

তখন একজন চিকিৎসক বৃদ্ধার কাছে যান এবং আন্তরিকতার সঙ্গে তাকে বের করে আনেন। তিনি বলেন, ‘আমরা আপনাকে ইনজেকশন দিতে আসিনি। আমরা শুধু আপনার সঙ্গে কথা বলতে এসেছি। একটু বেরিয়ে আসুন এবং বিধায়কের সঙ্গে কথা বলুন।’

শেষ পর্যন্ত হর দেবী বেরিয়ে আসেন এবং বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করেন। অবশ্য সেদিনই তিনি টিকা নিয়েছেন।

বিজেপির বিধায়ক ভাদুরিয়া বলেন, ‘গ্রামাঞ্চলের মানুষ এখনও সচেতন না। বিভিন্ন কর্মকর্তারা আমার সঙ্গে মানুষকে টিকা নেওয়ার ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গিয়েছিল। তিনি (হর দেবী) প্রথমে দরজারে সামনে থাকলেও আমাদের দেখার পরেই ভয়ে লুকিয়ে পড়েন।’

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম