ব্ল্যাক ফাঙ্গাসে চোখ হারালো ভারতের তিন শিশু

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০২১, ২৩:১৪আপডেট : ১৭ জুন ২০২১, ২৩:২০

ভারতে দাপিয়ে বেড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। আক্রান্তের তালিকায় প্রতিদিনই নতুন করে যুক্ত হচ্ছেন অনেকে। বাদ যাচ্ছে না শিশুও। মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত তিন শিশুর চোখ অপসারণ করেছে চিকিৎসকরা। শিশুদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ।

মুম্বাইয়ের হাসপাতালে ৪, ৬ এবং ১৪ বছর বয়সী তিন শিশুর অস্ত্রোপচার করা হয়েছে। প্রথম দুই শিশুর ডায়াবেটিস ছিল না। তবে ১৪ বছর বয়সী শিশুটি ডায়াবেটিসে ভুগছিল। করোনা থেকে সুস্থ হয়ে উঠার পর চতুর্থ আরেক শিশুর ডায়াবেটিস দেখা দেয় এবং তার পাকস্থলিতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়, জানান চিকিৎসকরা।

মুম্বাইয়ের ফোর্টিস হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক ডা. জিসাল শেঠ বলেন, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে দুটি মেয়ে শিশুকে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে দেখেছি। তাদের দু’জনেরই ডায়াবেটিস আছে। ১৪ বছর বয়সী শিশুটি আমাদের কাছে আসার ৪৮ ঘণ্টার মধ্যে তার একটি চোখ কালো হয়ে যায়। ফাঙ্গাস তার নাকেও ছড়িয়ে পড়ে। তবে মস্তিষ্কে পৌঁছায়নি। ছয় সপ্তাহ ধরে তার চিকিৎসা করেছি। তার চোখ ফেলে দিতে হয়েছে।

তিনি আরও জানান, এক মাস আগেও ১৬ বছর বয়সী আরেক শিশু সুস্থ ছিল। সে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিল। তার ডায়াবেটিস ছিল না। পরে তারও তার ডায়াবেটিস শনাক্ত হয়। অ্যানজিওগ্রাফি করে তার পাকস্থলির কাছে রক্তনালীতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়।

সবচেয়ে ছোট যে শিশুটির ডায়াবেটিস ছিল না,তাকে মুম্বাইয়ের কেবিএইচ বাচুলি অফথালমিক অ্যান্ড ইএনটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই দুই শিশু করোনা সংক্রমিত হয়েছিল। চিকিৎসক শেঠি বলেন, ‘ব্ল্যাক ফাঙ্গাস ওদের চোখে ছড়িয়ে পড়ে, চোখ ফেলে না দিলে ওদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা ছিল।

সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের