লাখ কোটি টাকা লোকসানের পর ঘুরে দাঁড়ালো আদানি গ্রুপের শেয়ার

বিদেশ ডেস্ক
২১ জুন ২০২১, ২০:৫৮আপডেট : ২১ জুন ২০২১, ২০:৫৮

গত সপ্তাহে ব্যাপক লোকসানের পর ঘুরে দাঁড়াচ্ছে গৌতম আদানির মালিকানাধীন ভারতের আদানি গ্রুপের শেয়ার। গত সপ্তাহে আদানি গ্রুপ প্রায় ১৩ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১০ হাজার ২৩৯ কোটি ৯৩ লাখ টাকা) মূল্যের লোকসানের মুখে পড়েছিল। অফসোর বিনিয়োগ নিয়ে প্রশ্ন ওঠার পর কোম্পানিটির বিভিন্ন শেয়ারের দাম পড়তে থাকে।

ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট জানায়, সোমবার আদানি পোর্টের দাম বেড়েছে ৭ শতাংশ। এছাড়া বেড়েছে আদানি এন্টারপ্রাইজেস, আদানি টোটাল গ্যাস, আদানি পাওয়ার ও আদানি ট্রান্সমিশনের শেয়ারের দাম।

রবিবার ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আদানি গ্রুপের দুটি কোম্পানিতে ইনফিনিটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ১ হাজার ১০০ কোটি রুপি (প্রায় ১২ হাজার ৫৬ কোটি টাকা) বিনিয়োগ করেছে। ১০ থেকে ১৯ জুনের মধ্যে এসব বিনিয়োগ করা হয়।

সপ্তাহজুড়ে লোকসানের কারণে এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তির খেতাব হারিয়েছেন আদানি। কিছু দিন আগেই ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচক অনুযায়ী এশিয়ার শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে এসেছিলেন ভারতের গৌতম আদানি। প্রথম স্থানে থাকা মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপের পর তিনিই ছিলেন ভারত তথা এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ধনী। কিন্তু আপাতত তার থেকে মুকুট ছিনিয়ে নিলেন চীনা ব্যবসায়ী ঝাং শনশান। চীনের শীর্ষ পানীয় প্রস্তুতকারক কোম্পানির মালিক শনশানের সম্পত্তির মোট পরিমাণ আপাতত ৬৯ দশমিক ৩ বিলিয়ন ডলার।

ইকোনমকি টাইমস-এর একটি প্রতিবেদনে এনএসডিএল তিনটি বিদেশি ফান্ডকে সম্পূর্ণ ফ্রিজ করে দেওয়ার খবর প্রকাশের পর আদানি গ্রুপের শেয়ারের দরপতন শুরু হয়। এই তিনটি বিদেশি ফান্ডে আদানি গ্রুপের চারটি প্রতিষ্ঠানের প্রায় ৪৩ হাজার ৫০০ কোটি টাকার বিনিয়োগ রয়েছ।  

তবে আদানি গ্রুপ ওই প্রতিবেদনকে একেবারেই ভ্রান্ত উল্লেখ করে বলেছে, বিনিয়োগকারীদের ভুলপথে পরিচালিত করতে ইচ্ছাকৃতভাবে এটি করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম