আমরা আমন্ত্রণ জানালেই করোনার তৃতীয় ঢেউ আসবে: মোদি

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০২১, ২০:৫২আপডেট : ১৩ জুলাই ২০২১, ২০:৫২

ভারতের জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোতে বেশ কিছুদিন ধরেই করোনাবিধি উপেক্ষা করতে দেখা যাচ্ছে পর্যটকদের। সামাজিক দূরত্ব বজায় রাখার বদলে বাড়ছে ভ্রমণপিপাসুদের ভিড়। এ নিয়ে উদ্বেগের মধ্যেই মঙ্গলবার দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আমরা আমন্ত্রণ জানালেই করোনার তৃতীয় ঢেউ আসবে।’

নরেন্দ্র মোদি বলেন, ‘এটা সত্যি যে ব্যবসা ও পর্যটন শিল্প এই কোভিড আবহে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমি আজকে জোর দিয়ে বলতে চাই, যেভাবে দেখছি মানুষ পর্যটনকেন্দ্রে ভিড় জমাচ্ছে, মার্কেটে মাস্ক ছাড়া ঘুরে বেরাচ্ছে, সেটি ঠিক নয়।’

তিনি বলেন, করোনা নিয়ে মানুষের মনে এখনও ভয় থাকা উচিত। এখন মজা করার সময় নয়।

বিদ্যমান কোভিড পরিস্থিতির মধ্যেই শিমলা, মানালি, দার্জিলিংয়ের মতো পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়েছে ভ্রমণপিপাসুদের ভিড়। করোনা বিধি অমান্য করেই লকডাউন থেকে মুক্ত হওয়ার আনন্দ উপভোগ করছে মানুষ। আর এতে করোনা সংক্রমণ ফের বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতে সার্বিকভাবে করোনা পজিটিভিটির হার কমলেও রাজস্থান, কেরালা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের বেশ কয়েকটি জেলায় পজিটিভিটির হার এখনও ১০ শতাংশের বেশি। মোট ৬৬ জেলায় পজিটিভিটি রেট ১০ শতাংশ বা তার বেশি। এমন বাস্তবতায় পর্যটন কেন্দ্রগুলোতে মাস্কবিহীন ভ্রমণপিপাসুদের ভিড় উদ্বেগ বাড়িয়েছে কর্তৃপক্ষের। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের