ভারতে বিষাক্ত মদপানে ১৬ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৭ জুলাই ২০২১, ১৬:৫০আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৬:৫০

ভারতের বিহারে গত দুই থেকে তিন দিনে বিষাক্ত মদপান করে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। বিহারের পশ্চিম চম্পারণের এ ঘটনায় এরইমধ্যে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও মৃতদের মধ্যে আট জনের পরিবারের দাবি, তাদের মৃত স্বজনরা মদপান করেনি।

চম্পারণের জেলা প্রশাসক কুন্দন কুমার বলেন, ‘আমরা খবর পেয়েছি গত দুই-তিন দিনে প্রায় ১৬ জন রহস্যজনকভাবে মারা গেছেন। যদিও তাদের পরিবার ও গ্রামবাসীরা মদ খাওয়ার কথা অস্বীকার করেছেন। এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদের শেষকৃত্য হয়ে যাওয়ায় এই মুহূর্তে মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। আমরা মেডিক্যাল দল নিয়োগ করেছি। আর কারও শরীরে কোনও উপসর্গ দেখা যাচ্ছে কি না সেদিকে নজর রাখা হচ্ছে।’

চম্পারণের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল লালন মোহন প্রসাদ বলেন, ‘আমরা প্রায় ৪০ জনের বয়ান রেকর্ড করেছি। তাদের মধ্যে মৃতদের পরিবারের লোকও রয়েছেন। মদ খাওয়ার কথা অস্বীকার করেছেন সবাই। যদিও হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি জানিয়েছেন, তিনি মদ খেয়েছিলেন।’

২০১৬ সালের এপ্রিল মাস থেকে বিহারে মদ বিক্রি বন্ধ। তারপরও এই ধরনের ঘটনা সামনে আসায় দুই গ্রাম চৌকিদারকে বরখাস্ত করেছে প্রশাসন। এই ঘটনায় সুর চড়িয়েছে রাজ্যের বিরোধী দল আরজেডি। নীতীশ কুমার সরকারের সমালোচনা করেছেন আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। সূত্র: আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের