দানিশ সিদ্দিকীর দাফন দিল্লির জামিয়ার কবরস্থানে

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০২১, ১৯:১৭আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৯:১৭

আফগানিস্তানে দায়িত্ব পালনের সময় নিহত পুলিৎজার পুরস্কারজয়ী ভারতীয় ফটোজার্নালিস্ট দানিশ সিদ্দিকীর মরদেহ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার কবরস্থানে দাফন করা হবে। রবিবার বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, জামিয়া মিলিয়ার কবরস্থানটি সাধারণত বিশ্ববিদ্যালয়টির কর্মী, তাদের স্ত্রী ও সন্তানদের জন্য হলেও সিদ্দিকীর ক্ষেত্রে ব্যতিক্রম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে কাজ করা সিদ্দিকী বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী।

পিআরও আহমেদ আজিম বলেন, জামিয়ার কবরস্থানে দাফনের জন্য সিদ্দিকীর পরিবারের আবদেন গ্রহণ করেছেন ভাইস চ্যান্সেলর। অন্যথায় এই কবরস্থান বিশ্ববিদ্যালয়ের কর্মী, তাদের স্ত্রী ও সন্তানদের জন্য সংরক্ষিত।

জামিয়ার সঙ্গে সিদ্দিকীর পরিবারের পুরনো সম্পর্ক রয়েছে। তার বাবা মোহাম্মদ আখতার সিদ্দিকী ছিলেন শিক্ষা বিভাগের সাবেক অধ্যাপক এবং তিনি জামিয়া নগরে বাস করেন। এই বিশ্ববিদ্যালয় থেকেই অর্থনীতিতে স্নাতক ও গণ যোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন নিহত এই ফটোজার্নালিস্ট।

শনিবার ভিসি নাজমা আখতার সিদ্দিকীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শোক প্রকাশ করেন।

শনিবার আফগানবাহিনী ও তালেবানের মধ্যকার সংঘর্ষের ছবি তুলতে গিয়ে নিহত হন ৩৯ বছর বয়সের সিদ্দিকী। পাকিস্তান সীমান্তের কাছে কান্দাহার প্রদেশের স্পিন বলডাক জেলায় গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। তার এক স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

/এএ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান