ভারতে করোনার তৃতীয় ঢেউ এ মাসেই!

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০২১, ১৯:২৭আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৯:৩৪

২০২১ সালেই ভারতে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানার আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। এবার ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (আইআইটি)-এর এক গবেষণায় দাবি করা হয়েছে, আগস্টেই ভারতে শুরু হতে পারে করোনার তৃতীয় ঢেউ।

এ সময় দৈনিক সংক্রমণ এক থেকে দেড় লাখ পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। অক্টোবর মাসে সংক্রমণ শিখর ছুঁতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, আইআইটি হায়দরাবাদের মথুকুমাল্লি বিদ্যাসাগর এবং আইআইটি কানপুরের মণীন্দ্র আগরওয়াল নামের দুই গবেষক করোনার তৃতীয় ঢেউ নিয়ে এমন দাবি করেছেন। একটি গাণিতিক মডেলের ওপর নির্ভর করে এই দাবি করেছেন তারা।

তাদের মতে, তৃতীয় ঢেউয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে কেরালা ও মহারাষ্ট্রে। তবে দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক হবে না তৃতীয় ঢেউ। দ্বিতীয় ঢেউয়ের সময় দৈনিক শনাক্তের সংখ্যা চার লাখেরও বেশি ছিল। তবে এবার এই সংখ্যা দেড় লাখের মধ্যেই থাকবে বলে মনে করা হচ্ছে। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে