হোস্টেলে ভূত আতঙ্ক, বিক্ষোভ শিক্ষার্থীদের

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০২১, ২০:১০আপডেট : ০২ আগস্ট ২০২১, ২০:১০

হোস্টেলে রয়েছে ভূত। এমন দাবি তুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে শখানেক নার্সিং শিক্ষার্থী। তাদের দাবি, হোস্টেল অন্যত্র সরিয়ে নিতে হবে। সোমবার এই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি নার্সিং হোস্টেলে।

করোনা বিধিনিষেধের মধ্যেই সম্প্রতি ওই হোস্টেলে উঠে শখানেক শিক্ষার্থী। কিন্তু তাদের দাবি, গত কয়েক দিন ধরে ভবনের তিন ও চারতলায় সন্ধ্যার পর থেকে বিভিন্ন ধরনের আওয়াজ হচ্ছে। আতঙ্কে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। হোস্টেল কর্তৃপক্ষকে বলেও কোনও কাজ হয়নি।

সোমবার অভিভাবকদের নিয়ে এসে হোস্টেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। তাদের দাবি, আবাসিক সুবিধা অন্যত্র সরিয়ে নিতে হবে।

এদিকে হোস্টেল কর্তৃপক্ষের দাবি, সামনের সেমিস্টারের পরীক্ষা অফলাইনে হবে। এ কারণে পরীক্ষা দিতে ভয় পাচ্ছে শিক্ষার্থীরা। তাই এমন আজব দাবি তোলা হচ্ছে।

হোস্টেল কর্তৃপক্ষের তরফে শিউলি মুখোপাধ্যায় জানিয়েছেন, যারা হোস্টেল ছেড়ে যেতে চায় তারা লিখিত দিয়ে চলে যাক। এখনই ১০০ জনকে অন্যত্র রাখার ব্যবস্থা করা সম্ভব নয়। সূত্র: জি নিউজ।

/এমপি/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের