কলকাতায় আফগানদের পরিচয়পত্র যাচাই করবে পুলিশ

কলকাতা প্রতিনিধি
২৩ আগস্ট ২০২১, ২১:৪৭আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২১:৪৭

কলকাতার আফগান নাগরিকদের ভারতে বসবাসরত বৈধ পরিচয়পত্র আছে কিনা তা পরীক্ষা করবে পুলিশ। আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা দখলে পর কলকাতা জঙ্গি কার্যকলাপ ঠেকাতেই এই পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ। এমনটাই সূত্রের খবর।

পুলিশ সূত্রে খবর, এমন বহু বিদেশিই আছেন, যারা ভিসার মেয়াদ শেষ হলেও কলকাতায় থেকে যান। শহরে ফুটবলের একাধিক ক্লাব রয়েছে। এসব ক্লাবে বহু বিদেশি খেলোয়াড় খেলতে আসেন। অনেকে এই শহরে আসেন চিকিৎসা করাতে কিংবা উচ্চশিক্ষার জন্য। এসব তালিকাতেও আফগানদের সংখ্যা নেহাত কম নয়। কলকাতার পার্ক সার্কাস, তপসিয়ার মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো ছাড়াও শহরের বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বা বাড়ি ভাড়া করে থাকেন এই আফগান নাগরিকরা। অনেকে এখানে বছরের পর বছর থেকে যান শুধু ব্যবসার কাজে। এদের সবার কাছে ভারতে বসবাসের বৈধ নথি রয়েছে কিনা, এবার তা যাচাই করবে কলকাতা পুলিশ।

জঙ্গি সংগঠনের সদস্যরা নানারকম পরিচয়ে  বিভিন্ন দেশে গিয়ে ঘাঁটি গাড়ে। কলকাতাতেও আফগান নাগরিকের পরিচয়ে এমন কেউ গা-ঢাকা দিয়ে রয়েছে কিনা, তা জানতে চাইছে কলকাতা পুলিশ।

জানা গেছে, পুলিশের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের এই বিষয়ে কাজে লাগানো হয়েছে। তারাই এই শহরে থাকা ও নিয়মিত যাতায়াত করা আফগান নাগরিকদের ওপর নজরদারি চালাচ্ছেন। কারও আচরণে সন্দেহ হলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে লালবাজার সূত্রে জানা গেছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম