এবার ৩০ লাখ রুপির আরেকটি হীরা পেলেন সেই কৃষক

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০২১, ২৩:৫০আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২৩:৫৫

গত দুই বছরে ৬ বার উৎকৃষ্ট মানের হীরা খুঁজে পেলেন ভারতের মধ্যপ্রদেশের এক কৃষক। এবার ৬ দশমিক ৪৭ ক্যারেটে হিরে পেয়েছেন সৌভাগ্যবান কৃষক প্রকাশ মজুমদার। মূল্য ৩০ লাখ রূপি, বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৮৬ হাজার টাকার বেশি।

পান্না জেলার জারুয়াপুর গ্রামের হীরার খনি এলাকায় শুক্রবার তিনি ৬.৪৭ ক্যারেটের পান। আগামী কয়েকদিনের মধ্যেই এই হীরা নিলামে তোলা হবে। আর সরকারি নির্দেশিকা মেনে নির্ধারিত হবে এর দাম।

মজুমদার প্রকাশ বলেন, ‘আমরা পাঁচজন মিলে খনি এলাকায় জমি লিজ নিয়ে হীরার সন্ধান করি। ৬.৪৭ ক্যারেটের যে হীরা পেয়েছি, তা সরকারের হীরা অফিসে জমা দিয়েছি। নিলাম থেকে যে অর্থ আসবে আমরা পাঁচজন ভাগ করে নেব।

গত বছর তিনি ৭.৪৪ ক্যারেটের হীরা পান। গত দুই বছরে তিনি আরও চারটি হীরকখণ্ড পেয়েছেন। সেগুলোর ওজন ২ থেকে ২.৫ ক্যারেট।

প্রশাসন বলছে, নিয়ম মেনেই নিলামে তোলা হবে। তারপর সরকারের রয়্যালটি এবং কর বাদ দিয়ে বাকি টাকা ওই কৃষককে দিয়ে দেওয়া হবে। নিলামে এর দাম উঠতে পারে প্রায় ৩৪ লাখ টাকা।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম