আল কায়েদার ‘জিহাদি’ বিবৃতিতে পাকিস্তানের হাত দেখছে ভারত: এনডিটিভি

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৪
image

‘ইসলামিক ভূখণ্ড’ স্বাধীন করতে ‘বিশ্বজুড়ে জিহাদের’ ডাক দিয়েছে জঙ্গিগোষ্ঠী তালেবান। আফগানিস্তান থেকে সর্বশেষ মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানকে অভিনন্দন জানিয়ে দেওয়া এই বিবৃতিতে কাশ্মিরেও জিহাদের ডাক দিয়েছে জঙ্গিগোষ্ঠীটি। তবে সরকারি সূত্রের বরাতে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির বিশ্বাস আল কায়েদার বিবৃতিতে কাশ্মিরের উল্লেখ থাকা আর চেচনিয়া এবং জিনজিয়াং-এর অনুপস্থিতি প্রমাণ করে এর পেছনে পাকিস্তানের হাত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক কর্মকর্তা বলেন, আল কায়েদার বিবৃতিতে আন্তর্জাতিক জিহাদের কথা বলা উদ্বেগের কারণ। বিবৃতিটিতে কাশ্মিরের অন্তর্ভুক্তি কৌতুহলের কারণ তালেবানের এজেন্ডায় আগে এটা কখনোই ছিলো না। আল কায়েদার এই বিবৃতির পেছনে রয়েছে পাকিস্তানি আইএসআই (সামরিক গোয়েন্দা সংস্থা)। আল কায়েদার ওই বিবৃতি পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইয়্যেবা এবং জয়েশ-ই-মোহাম্মদকে ভারতে হামলা চালাতে উদ্বুদ্ধ করবে বলেও জানান ওই কর্মকর্তা।

ভারতের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা বলেন, ‘আল কায়েদার বিবৃতিটি বিশ্লেষণ করা হচ্ছে। ভারতের জন্য এটা মারাত্মক উদ্বেগের কারণ জানিয়ে তিনি বলেন, আল কায়েদা বিশ্বের মুসলমানদের উগ্রবাদী করার চেষ্টা করছে- এটা মানবতার জন্য বিপজ্জনক। পাকিস্তান তাদের এজেন্ডা এগিয়ে নিচ্ছে।’

আরও পড়ুন: তালেবানকে শুভেচ্ছা জানিয়ে কাশ্মিরকে মুক্ত করার ডাক আল কায়েদার

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী