ভারতে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৬

পশ্চিমবঙ্গের কোচ বিহারে শেখ সোহেল রানা নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম উত্তরবঙ্গ সংবাদ তাকে গ্রেফতারের খবর জানিয়েছে।

উত্তরবঙ্গ সংবাদ-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি গোপালগঞ্জের বাসিন্দা শেখ সোহেল রানা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মকরত। তার কাছ থেকে বিদেশি পাসপোর্ট, একাধিক মোবাইল ও এটিএম কার্ড জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে বাংলাদেশে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে সোহেল রানার নাম জড়িত আছে বলে বিএসএফ সূত্র জানিয়েছে। তারা ধারণা করছেন গা ঢাকা দেওয়ার লক্ষ্যে ভারতে প্রবেশ করেছেন তিনি। তাকে জিজ্ঞাসাবাদ করছেন বিএসএফ কর্মকর্তারা।

খবরে আরও বলা হয়েছে, শনিবার তাকে মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিএসএফ সূত্র।

/এএ/

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী