করোনার তৃতীয় ঢেউয়ের কবলে মুম্বাই

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৯

করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হয়েছে ঘন বসতি শহর মুম্বাই-এ। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে হঠাৎ করেই করোনার সংক্রমণ বেড়েছে। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ঘরে থাকার পরামর্শ দিয়েছেন মুম্বাইয়ের মেয়র কিশোরী পেদনকার।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মহারাষ্ট্রে নতুন করে ৩ হাজার আটশ’ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। মারা গেছেন কমপক্ষে ৮৬ জন। নতুন করে সংক্রমণ বৃদ্ধিতে ভাবাচ্ছে সরকারকে। রাজধানী মুম্বাই ও নাগপুরে সংক্রমণের চিত্রটা উপরের দিকে। অনেকেই বলছেন, তৃতীয় ঢেউয়ের দ্বারপ্রান্তে মহারাষ্ট্র। তবে মুম্বাইয়ের মেয়র বলছেন, করোনার তৃতীয় ঢেউ ইতোমধ্যে মুম্বাই-এ শুরু হয়েছে।

সবাইকে মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানাচ্ছে স্থানীয় প্রশাসন। আগামী ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী। মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসবের ঠিক আগেই তৃতীয় ঢেউ শুরু হওয়ার উৎকণ্ঠায় স্থানীয়রা। এমন পরিস্থিতিতে আগামী এক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মনে করছে রাজ্য সরকার। ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে চার লাখের বেশি মানুষ।

সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম