দিল্লিতে রেকর্ড বৃষ্টিপাত: সড়কে নৌকায় বিজেপি নেতা, সাঁতার কাটছে শিশুরা

বিদেশ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২৩:১২

জলে ভাসছে দিল্লির রাজপথ। শনিবার (১১ সেপ্টেম্বর) দিল্লিবাসীর ঘুম ভাঙে ভারী বৃষ্টির শব্দে। কাজের তাগিদে ঘর থেকে বের হতে গিয়ে বিপাকে পড়েন বহু কর্মজীবী। যেন অচেনা দিল্লিকে দেখতে পায় নগরবাসী। ভারী বর্ষণে পথ-ঘাট তলিয়ে যাওয়ায় সাঁতার কাটতে দেখা গেছে পথ শিশুদের। আর বিজেপির এক নেতা তো ভেলা নিয়েই বেরিয়ে পড়েন। যা ইতোমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়।

সফদারজং মানমন্দির তথ্যমতে, দিল্লিতে শুক্রবার সকাল ৮টা ৩০ থেকে শনিবার সকাল ৮টা ৩০ পর্যন্ত ৯৪.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বর্ষণের কারণে মাঝারি (অরেঞ্জ) সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, আকস্মিক বৃষ্টিপাতে দুর্ভোগ চরমে পৌঁছায়। এদিনে দিল্লির বিজেপির মুখপাত্র তাজিন্দর সিং বাগদা ভজনপুর এলাকায় জলাবদ্ধ রাস্তায় একটি ভেলে নিয়ে নেমে পড়েন। সমালোচনা করেন মুখ্যমন্ত্রীর। 

তিনি বলেন, ‘এই বছর রাফটিং শিখতে রিশিকেশ-এ যেতে চেয়েছিলাম। কিন্তু করোনা মহামারীর কারণে তা সম্ভব হয়নি। এখন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-কে ধন্যবাদ দিতে চাই যে, তিনি আমাকে এই জলাবদ্ধতায় শেখার সুযোগ করে দিলেন’।

১৯৭৫ সালের পর এমন বৃষ্টিপাত দেখেছে দিল্লিবাসী। আবহাওয়া দফতর বলছে,চলতি বছর ১ হাজার ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দিল্লির গড় বৃষ্টিপাত প্রায় ৬৫০ মিলিমিটার।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম