ভবানীপুর জিতে বিজেপিকে দুর্বল করতে চান মমতা

বিদেশ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:২৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:২৯

পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে জয়ী হয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে আরও দুর্বল করতে চান বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পদ্মপুকুরে এক নির্বাচনি জনসভায় তিনি একথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

বিধানসভা নির্বাচনে নন্দিগ্রামে হেরে গেলেও মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মমতা। তবে এজন্য ৫ নভেম্বরের মধ্যে কোনও আসন থেকে জয়ী হতে হবে। এজন্য তিনি ভবানীপুর আসনের উপ-নির্বাচনে প্রার্থী হয়েছেন। ৩০ সেপ্টেমর আসনটিতে ভোট অনুষ্ঠিত হবে। এতে বিজেপি প্রার্থী করেছে প্রিয়াঙ্কা তিব্রেওয়ালকে।

জনসভায় মমতা বলেন, ভবানীপুর থেকেই ভারতবর্ষ শুরু হয়। মনে রাখবেন বি-তে ভবানীপুর, বি- থেকেই ভারতবর্ষ।

জনতার কাছে আবেদন করেন তাকে ভোট দিয়ে জেতানোর জন্য যাতে তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারেন। তিনি বলেন, বিধায়ক না হলে মুখ্যমন্ত্রী থাকা শোভনীয় হবে না। নন্দীগ্রামের মনোনয়নের দিনই জোর করে আহত করা হলো। পায়ে চোট, তাও হুইলচেয়ারে প্রচার করেছি। কিন্তু মা-মাটি-মানুষ আমার সঙ্গে ছিল। অনেক অত্যাচার, বিজেপি ডেলি প্যাসেঞ্জারি করেও আমাদের মানুষ জিতিয়েছেন। কেউ হয়তো ভাবতেও পারেনি তৃণমূল এত ভোটে জিতবে।

বিজেপি বিধায়কদের দলবদল নিয়েও মন্তব্য করেন মমতা। তিনি বলেন, কয়েকটা আসন থেকে অনেকে চলেও এসেছেন। ৮ মাস ধরে কৃষক আন্দোলন চলছে। কেউ কথাই বলছে না। কৃষকদের জন্য আমি অনেক আন্দোলন করেছি।

এর আগে বুধবার তিনি বলেছিলেন নন্দীগ্রামে কী হয়েছে শুনলে সবাই ভয় পাবে। মুখ্যমন্ত্রী থাকতে হলে ভবানীপুর থেকেই জিততে হব। এটাই ভবিতব্য। ওপরওয়ালা লিখে রেখেছেন। তাই আপনাদের ছেড়ে আমার কোথাও যাওয়া সম্ভব নয়।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের