ভবানীপুরের মানুষের কাছে চিরঋণী, জয়ের প্রতিক্রিয়ায় মমতা

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০২১, ১৬:০৫আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৮:৪০

রেকর্ড গড়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে বিজয় নিশ্চিতে মুখ্যমন্ত্রী থাকার ক্ষেত্রে কোনও বাধা থাকলো না মমতার। এদিন ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, ‘ভবানীপুরের মানুষের কাছে চিরঋণী আমি’।

কালীঘাটের বাসভবন থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ। ভবানীপুরে মা-ভাই-বোন, সব সহকর্মী এবং সারা বাংলার মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি'।

তিনি আরও বলেন, 'আমার মন ভরে গেছে। ভবানীপুরের মানুষ দেখিয়ে দিলো। নন্দীগ্রামের ফলাফলে অনেক চক্রান্ত হয়েছিল। সব চক্রান্ত শেষ করে দিয়েছেন ভবানীপুরের মানুষ'।

ভবানীপুর ছাড়াও পশ্চিমবঙ্গের আরও দুটি কেন্দ্র শমসেরগঞ্জ ও জঙ্গিপুরেও ভোট গণনা হয়েছে। সেখানেও এগিয়ে তৃণমূল। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘আমি ভি দেখাবো না, আমি তিন দেখাবো। তিন সিটে লড়াই করেছি। তিন কেন্দ্রেই আমরা জিতছি'। 

এদিকে, আরও চার আসন শান্তিপুর, গোসাবা, দিনহাটা, খড়দহ উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করলেন মমতা। খড়দহে উপনির্বাচন প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়। শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী। দিনহাটায় উদয়ন গুহ। গোসাবায় বাপ্পাদিত্য নস্কর এবং সুব্রত মণ্ডলের মধ্যে যেকোনও একজন প্রার্থী হবেন বলে জানালেন তিনি।

বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে ৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী হলেন তৃণমূল নেত্রী। রবিবারের গণনার ২১ রাউন্ডে তিনি এগিয়ে ছিলেন ৫৮ হাজার ৩৮৯ ভোটে। এর সঙ্গে যুক্ত হয় পোস্টাল ব্যালটের ৪৪৩টি ভোট। সব মিলিয়ে ৫৮ হাজার ৮৩২ ভোটে তৃতীয়বারের মুখ্যমন্ত্রিত্ব নিশ্চিত করলেন মমতা। মমতা ৮২ হাজারের বেশি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৫ হাজারের বেশি ভোট।

আরও পড়ুন:
রেকর্ড গড়ে আবারও মসনদে মমতা

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম