সাপের কামড় খাইয়ে স্ত্রী খুনে দোষী সাব্যস্ত ভারতীয় নাগরিক

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০২১, ১৪:০১আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৯:৪২

ভারতের এক নাগরিকের বিরুদ্ধে সাপের কামড় খাইয়ে গত বছরের মে মাসে স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। ২৮ বছর বয়সী ওই ব্যক্তি কেরালার বাসিন্দা। আগামী বুধবার তার শাস্তি ঘোষণা করবে কোল্লাম জেলার অতিরিক্ত সেশন আদালত। আদালত বলেছেন, এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ।

উথারা নামের ওই নারীর মৃত্যুর পর স্বামী সুরাজ তার সব সম্পত্তি এবং টাকাপয়সা দখলে নিতে চায়। তখন উথারার বাবা-মা পুলিশের দ্বারস্থ হন। পরে ক্রাইম ব্রাঞ্চ মামলাটির বিস্তারিত খতিয়ে দেখা শুরু করে। পুলিশ বলছে, উথারার অর্থ, স্বর্ণ নিয়ে অন্য কাউকে বিয়ে করতে চেয়েছিল সুরাজ।

দ্বিতীয়বারের চেষ্টায় স্ত্রীকে হত্যা করতে সক্ষম হয় সুরাজ। ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার একটি বিষধর সাপ ঘরে প্রবেশ করিয়ে স্ত্রীকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় সে। উভয় ক্ষেত্রেই এসব সাপ নিজের সাপুড়ে বন্ধুর কাছ থেকে সংগ্রহ করে সুরাজ।

প্রথমবার সাপের কামড় খাওয়ার পর হাসপাতালে এক মাস চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান উথারা। কিন্তু দ্বিতীয়বার গোখরা সাপের কামড়ে মারা যান তিনি।

কেরালার ডিজিপি অনিল কান্ত আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটা বিরলতম একটা মামলা, যেখানে সুরাজকে পারিপার্শ্বিক প্রমাণে অভিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘একটা মামলা বৈজ্ঞানিক এবং পেশাদারভাবে কীভাবে তদন্ত করা যায়, তার উজ্জ্বল উদাহরণ এটি।’

তদন্ত দলকে অভিনন্দনও জানান অনিল কান্ত। ফরেনসিক মেডিসিন বিশ্লেষণ, প্রাণীর ডিএনএ এবং অন্যান্য আলামত বিশ্লেষণ করে মামলাটি নিষ্পত্তি করা হয়।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী