স্মার্টফোন কিনতে বিয়ের এক মাসের মধ্যেই স্ত্রীকে বিক্রি

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০২১, ১৮:৫৮আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৮:৫৮

পাত্রের বয়স ১৭, পাত্রীর ২৬। ২০২১ সালের জুলাই মাসে বাড়ির অমতে বিয়ে করেছিল দুই জন। কিন্তু এক মাস কাটতেই বদলে গেল গল্পটা। ইটভাটায় কাজের খোঁজে ওই দম্পতি রাজস্থান যাওয়ার পরই আমুল পরিবর্তন ঘটে স্বামীর। স্মার্টফোন কিনতে নগদ অর্থের লোভে বিক্রি করে দেয় নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে। অবশেষে ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই তরুণকেও।

ঘটনার সূত্রপাত গত জুলাইয়ে। বাড়ির অমতেই উড়িষ্যার ওই কিশোর তার চেয়ে ৯ বছরের বড় ওই নারীকে বিয়ে করে। ছেলের পরিবারের লোকজন এই বিয়ে মানতে না চাইলে একা থাকারই সিদ্ধান্ত নেয় নতুন দম্পতি। কাজের খোঁজে তারা রাজস্থানে পৌঁছায়। সেখানে ইটভাটায় কাজও শুরু করে। কিন্তু এক মাস কাটতে না কাটতেই সেখানকার ৫৫ বছরের এক ব্যক্তির কাছে নিজের স্ত্রীকে এক লাখ ৮০ হাজার রুপিতে বিক্রি করে দেয় ওই তরুণ। সেই অর্থ দিয়ে দামি স্মার্টফোন কেনে সে। কয়েকদিন পরই বাড়ি ফিরে আসে।

এক পর্যায়ে ওই নারীর বাড়ি থেকে যোগাযোগ করা হলে সে জানায়, তার স্ত্রী তাকে ছেড়ে পালিয়ে গেছে। এতে সন্দেহ হলে পুলিশে অভিযোগ জানায় ওই নারীর স্বজনরা। তদন্তে নেমে পুলিশ কল রেকর্ড যাচাই করতেই পুরো ঘটনা সামনে আসে।

পরে জেরার মুখে ওই তরুণ স্বীকার করে, অর্থের লোভে সে তার স্ত্রীকে রাজস্থানের বাসিন্দা ৫৫ বছরের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। পুলিশ সেই সূত্র ধরে রাজস্থানের বারনের বালানগীরে পৌঁছায়। সেখান থেকে ওই নারীকে উদ্ধার করে আনতে গেলে গ্রামবাসীরা বাধা দেয়। তারা দাবি করে, এক লাখ ৮০ হাজার রুপির বিনিময়ে ওই নারীকে কেনা হয়েছে। তাই তাকে ফেরত দেওয়া যাবে না। শেষ পর্যন্ত অবশ্য ওই নারীকে নিয়ে আসে পুলিশ।

শুক্রবার অভিযুক্ত তরুণকে আদালতে তোলা হলে তাকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

/এমপি/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের