‘বাংলাদেশ থেকে আরও পদ্মার ইলিশ যাবে ভারতে’

বিদেশ ডেস্ক
২৮ অক্টোবর ২০২১, ২৩:৫৮আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০০:০০

পশ্চিমবঙ্গে আরও পদ্মার ইলিশ যাবে। কলকাতা সফরে গিয়ে এমনটাই জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে পশ্চিমবঙ্গের বিধানসভায় যান তিনি। সেখানেই পদ্মার ইলিশ নিয়ে হাসান মাহমুদের সঙ্গে আলোচনায় হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গে ইলিশ রফতানির সময় আমরা বাড়িয়েছি। কারণ ইলিশ রফতানির সময় শেষ হয়ে যাচ্ছিল। এজন্য আরও ১০ দিন বাড়িয়েছি’।

তিনি আরও বলেন, ‘এখনও বাংলাদেশ থেকে প্রচুর পদ্মার ইলিশ আসবে’। তবে মন্ত্রী দাবি করেন, কলকাতার এক রেস্তোরাঁয় তিনি যে ইলিশ খেয়েছেন তা পদ্মার মাছের চেয়ে কোনও অংশে কম নয়।

বিধানসভায় আসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সৌজন্য সাক্ষাৎ করতেই এখানে আসা। বিমানবাবুর সঙ্গে আমার আগে থেকেই পরিচয়। এখানে এসে সংসদীয় আইন নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে’।

পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন কক্ষও ঘুরে দেখেন হাসান মাহমুদ। স্পিকারকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর লেখা দু’টি বই উপহার দেন মন্ত্রী। স্পিকারও বিধানসভার একটি স্মারক উপহার দিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে।

সূত্র: আনন্দবাজার

/এলকে/
সম্পর্কিত
সব কমিটি বাতিল, ভাঙছে কি মমতার তৃণমূল
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
অভিষেকের ওপর হামলার ঘটনায় বিজেপিকে নিশানা মমতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম