অরুণাচলে চীনের গ্রাম বানানো নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

বিদেশ ডেস্ক 
০৫ নভেম্বর ২০২১, ১৫:৫০আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৫:৫০

ভারতে তিব্বত সীমান্তের অরুণাচল প্রদেশে শতাধিক ঘর তৈরি করে চীন। ২০২০ সালের ডিসেম্বরে এমন দাবি করে ভারত। চীনের গ্রাম তৈরি নিয়ে ভারত যে দাবি করেছিল, এবার তা মার্কিন প্রতিরক্ষা বিভাগের রিপোর্টে উঠে এসেছে। এতে বলা এসেছে, ভারতের সীমান্তে আগ্রাসন চালানোর চেষ্টা চালাচ্ছে চীন। 

২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথম এই দাবি করে ভারত। আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি নিয়ে সরবও হয়েছিল নয়াদিল্লি। ভারত সেই সময় দাবি করে, অরুণাচল সীমান্তের ম্যাকমোহন লাইন পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে চীন একটি আস্ত গ্রাম তৈরি করে, যা সম্পূর্ণ বেআইনি। যদিও এমন দাবি অস্বীকার করে বেইজিং।

স্যাটেলাইটের চিত্রেও দেখা যায় সীমান্তে চীনেও একটি গ্রাম তৈরি করে। ভারতের দাবি, তিব্বত সীমান্তে কয়েক বিলিয়ন ডলার খরচ করে চীন বড় বড় কাঠামো তৈরির চেষ্টা করে। চীন অবশ্য বরাবরই অরুণাচলের কিছু এলাকা তাদের অংশ বলে দাবি করে আসছে। এবার মার্কিন প্রতিবেদনেও বিষয়টি এসেছে।

এদিকে লাদাখ সীমান্ত নিয়েও চীন-ভারতের উত্তপ্ত বাক্য বিনিময় থামছেই না। গত বছর দুই দেশের সেনাদের সংঘাতে ২০ ভারতীয় সেনা প্রাণ হারান। এরপর থেকেই সীমান্তে উত্তেজনা প্রশমনে দুই দেশের সেনাদের উচ্চ পর্যায়ে ১৩ বার বৈঠকে বসলেও সমাধান পৌঁছাতে পারেনি।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম