কৃষি আইন বাতিলে মোদির সিদ্ধান্তে ক্ষুব্ধ কঙ্গনা

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০২১, ১৮:৫১আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২০:০৯

ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ঘোষণা দিয়েছেন, তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। ইনস্টগ্রামে কঙ্গনা লেখেন, 'মোদির সিদ্ধান্ত দুঃখজনক ও লজ্জার। তবে এখন থেকে কি রাস্তায় নামা মানুষই দেশের আইন ঠিক করবে, নির্বাচিত সরকার নয়? যদি তাই হয়, তবে ভারতও জিহাদী দেশ হয়ে গেল।’

কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ চলছে ভারতজুড়ে। চাপের মুখে শুক্রবার এই আইন বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোদি। একইসঙ্গে সবার কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

এই কৃষি আইনের পক্ষে ছিলেন তারকা অভিনেত্রী কঙ্গনা। মোদির  সিদ্ধান্তে  প্রকাশ্যে আপত্তি জানিয়ে কঙ্গনা লেখেন 'দেশের মানুষের যদি বোধ না থাকে তবে তাদের লাঠি দিয়েই শাসন করতে হবে। এ দেশে সেটাই একমাত্র সমাধান এবং একনায়কতন্ত্রই সেরা বিকল্প'। যারা আন্দোলনের মাধ্যমে এর সমাধান চাচ্ছিলেন তাদের ধন্যবাদও দেন তিনি।

কৃষি আইন নিয়ে অবশ্য প্রথম থেকেই সরব ছিলেন কঙ্গনা। কৃষকদের আন্দোলনের বিরুদ্ধে বহুবার মন্তব্যও করেছেন। এনিয়ে অনেক তারকার সঙ্গে টুইটে তর্ক বিতর্কও হয়েছে কঙ্গনার ।

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী