দূষণে বন্ধ থাকা দিল্লির স্কুল, কলেজ খুলছে সোমবার

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০২১, ১৫:৪০আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৫:৪০

বায়ু দূষণের কারণে দশ দিন আগে বন্ধ হয়ে যাওয়া ভারতের রাজধানী দিল্লির স্কুল, কলেজগুলো আগামী সোমবার থেকে ফের খুলে দেওয়া হচ্ছে। শহরের দূষণ নিয়ে সুপ্রিম কোর্ট কঠোর বার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘোষণা দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। তবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, ‘পরিস্থিতির উন্নতি হলে কিছু নিষেধাজ্ঞা তুলে দিন।’

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বুধবার সাংবাদিকদের বলেন, ‘এখন দিল্লির বাতাসের মানের উন্নতি হচ্ছে। স্কুল, কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সোমবার থেকে খুলবে।’

ভারতের রাজধানী শহরের বাতাসের মানের কিছুটা উন্নতি হলেও এটি এখনও ‘খুব দুর্বল’ শ্রেণীতে রয়েছে। দূষিত বাতাস আশেপাশের শহরগুলোতেও ছড়িয়ে পড়ছে।

পরিবেশমন্ত্রী গোপাল রাই জানান, সোমবার থেকে দিল্লির সব সরকারি অফিস ফের খুলছে। সব কর্মীকে তিনি গণপরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তিনি জানান, কর্মীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হবে।

বুধবার সকালে ভারতের সুপ্রিম কোর্ট দিল্লির চলমান বায়ু দূষণ নিয়ে কঠোর মন্তব্য করেছে। আদালতের তরফে বলা হয়, ‘এটা দেশের রাজধানী। পৃথিবীকে আমরা কোন বার্তা দিচ্ছি তা দেখুন। পরিসংখ্যানের ভিত্তিতে পরিস্থিতি অনুমান করতে হবে এবং আগেভাগেই ব্যবস্থা নিতে হবে যাতে পরিস্থিতি গুরুতর না হয়।’

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী