জেনারেল বিপিনের শেষকৃত্য শুক্রবার, পার্লামেন্টে ব্রিফ করবেন প্রতিরক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২১, ১০:৩৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:৪৮

তামিল নাড়ুতে হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়ে ভারতের পার্লামেন্টের দুই কক্ষেই ব্রিফিং করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) তার ব্রিফিংয়ের কথা রয়েছে।  বুধবার ওই বিধ্বস্তের ঘটনায় ১৪ আরোহীর মধ্যে প্রতিরক্ষা প্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ) জেনারেল বিপিন রাওয়াত ও স্ত্রী মধুলিকা রাওয়াতসহ ১৩ জন নিহত হয়েছেন।

সুলুর বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের পর এমআই-১৭-ভি-৫ হেলিকপ্টারটি নীলগিরি পাহাড়ে বিধ্বস্ত হয়। ওয়েলিংডনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি।

এই ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র আরোহী হলেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ভরুণ সিং। মারাত্মক দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। ওয়েলিংডন থেকে তিনি জেনারেল রাওয়াতকে স্বাগত জানাতে সুলুর যান।

জেনারেল রাওয়াত ও তার স্ত্রীর শেষকৃত্য শুক্রবার অনুষ্ঠিত হবে। তাদের মরদেহ বৃহস্পতিবার বিকেলে একটি সামরিক বিমানে করে দিল্লিতে নেওয়া হবে।

ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে ২০২০ সালের জানুয়ারিতে দায়িত্ব নেন জেনারেল রাওয়াত। সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় করতে পোস্টটি তৈরি করা হয়। সাবেক সেনাপ্রধান জেনারেল রাওয়াত নবগঠিত ডিপার্টমেন্ট অব মিলিটারি অ্যাফেয়ার্সের প্রধান হিসেবে নিয়োগ পান।

১৯৭৮ সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন জেনারেল রাওয়াত। চার দশকের চাকুরি জীবনে তিনি কাশ্মির ও চীন সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছেন।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
সর্বশেষ খবর
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
প্রায় ৮ হাজার কোটি টাকা তুলে নিতে দেড় লাখ আবেদন
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
বৃষ্টিতে ভিজেও থামেনি ‘স্বপ্নের দৌড়’
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন