কে হচ্ছেন ভারতের পরবর্তী প্রতিরক্ষা প্রধান?

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২১, ০৫:২৮আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০৮:৩২

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রতিরক্ষা প্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ) জেনারেল বিপিন রাওয়াত নিহতের পর থেকেই প্রশ্ন উঠছে কে হচ্ছেন দেশটির পরবর্তী প্রতিরক্ষা প্রধান! উচ্চ পর্যায়ের সরকারি সূত্র বলছে, আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে এই শূন্যপদ পূরণ করতে হবে। জেনারেল রাওয়াতের মৃত্যুর পর বুধবার সন্ধ্যায় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রীপরিষদের বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে।

যত দ্রুত সম্ভব পরবর্তী প্রতিরক্ষা প্রধান নিয়োগের সিদ্ধান্ত নিতে চলেছে মোদি সরকার। কেননা, এই পদ সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করছেন, সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানেকেই পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) ঘোষণা করা হতে পারে। তবে তাকে এই পদে বসানো হলে সেনাপ্রধানের পদটি ফাঁকা হয়ে যাবে। তাই সেই পদ পূরণেরও আলাদা ভাবনা থাকতে পারে সরকারের।

সেনাবাহিনীর ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল সিপি মোহান্তি এবং নর্দান আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে যোশীর নামও উঠে আসছে বিপিন রাওয়াতের উত্তরসূরীর তালিকায়।

২০১৯ সালে ভারতের স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, তিন বাহিনীর প্রধান হিসেবে একজন চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগ করা হবে। সেই অনুযায়ী, ২০২০ সালের ভারতের প্রথম সিডিএস পদে নিযুক্ত হন বিপিন রাওয়াত।

সিনিয়রিটির ভিত্তিতেই প্রতিরক্ষা প্রধান বা সিডিএস নিয়োগ করা হবে; এমন কিছু বলা হয়নি। বিপিন রাওয়াতকে নিয়োগের সময়ও সেনাবাহিনীতে সিনিয়র মোস্ট কয়েকজন ছিলেন। তবে সিডিএস পদ পেতে গেলে কিছু যোগ্যতা থাকা আবশ্যক, এমনটাই মত বিশেষজ্ঞদের। যেমন, তিন বাহিনীর মধ্যে যারা কমান্ডিং কিংবা ফ্ল্যাগ অফিসার হবেন তারা এগিয়ে থাকবেন বাছাইয়ে। বয়স ৬৫-এর বেশি হবে না। সূত্র: জি নিউজ।

/এমপি/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু