‘ধর্ষণ উপভোগ’ করার মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন কংগ্রেস বিধায়ক

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২১, ১৮:১৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ২০:১২

ধর্ষণ নিয়ে কৌতুক করার জন্য ক্ষমা চেয়েছেন ভারতের কর্ণাটক রাজ্যের এক বিরোধীদলীয় বিধায়ক। রাজ্যসভায় বিশৃঙ্খলা নিয়ে স্পিকারের মন্তব্যের জবাবে কংগ্রেস নেতা কে আর রমেশ কুমার বলেছিলেন, যখন ধর্ষণ এড়ানো সম্ভব নয়, তখন শুয়ে পড়ো এবং উপভোগ করো। এই মন্তব্য ঘিরে নিন্দা ও বিতর্কের ঝড় উঠলে শুক্রবার তিনি ক্ষমা চান।

রাজ্যসভায় শুক্রবার রমেশ কুমার বলেছেন, তার মন্তব্যে যারা আঘাত পেয়েছেন তাদের কাছে খোলা মনে ক্ষমা চাইছেন তিনি। বলেন, নারীদের অপমান বা রাজ্যসভার সম্মানহানি করা কিংবা এটি কৌতুকের কোনও ইচ্ছা ছিল না। আমার অন্য কোনও উদ্দেশ্য নেই।

বৃহস্পতিবার স্পিকার কাগেরি আইনপ্রণেতাদের নিয়ন্ত্রণ করতে না পারায় অসহায়ত্ব প্রকাশ করার পর এই বিতর্কিত মন্তব্য করেছিলেন রমেশ কুমার। স্পিকার বলেছিলেন, রমেশ কুমার আপনি জানেন, আমি এখন পরিস্থিতি উপভোগ করার অনুভূতি বোধ করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা আমি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি তাদের কথা বলতে দেবো।

রমেশ কুমারের ধর্ষণ নিয়ে মন্তব্যকে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর নারী আইনপ্রণেতা এবং তার দল কংগ্রেস ‘সংবেদনশূন্য’ এবং এর বিরুদ্ধে বিক্ষোভের হুমকি দিয়েছে।

এই মন্তব্যে হাসার জন্য স্পিকার কাগেরির সমালোচনা করেছেন বিজেপির বিধায়ক পূর্ণিমা শ্রিনিবাস। তিনি বলেন, আমরা যখন রাজ্যসভায় আসি তখন রমেশ কুমারের সূক্ষ্ণ দৃষ্টি দেখি। নারীদের প্রতি তার কোনও শ্রদ্ধা নেই বলেই মনে হয়।

কংগ্রেসের আইনপ্রণেতা রূপাকালা এম. বলেন, যৌন হামলার শিকার নারীকে সারা জীবনের জন্য ট্রমায় ভুগতে হয়। অন্য কিছুর কথা বলতে এটিকে টেনে আনা ভুল।

শুক্রবার স্পিকার কাগেরি এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য নারী আইনপ্রণেতাদের আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, কুমার ক্ষমা চেয়েছেন। বলেন, আমরা সবাই নারীদের শ্রদ্ধা করি এবং তাদের সম্মানহানি যাতে না হয় সেই চেষ্টায় সচেষ্ট থাকি। আমি মনে করি না বিষয়টি আবারও তুলে ধরা এবং বিতর্ক তৈরির কোনও প্রয়োজনীয়তা আছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম