দিল্লিতে একদিনেই শনাক্ত বেড়েছে ৫০ শতাংশ, মৃত্যু ২৫২

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০২২, ০৫:৪৯আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৩:৩২

ইউরোপ-আমেরিকায় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটের মধ্যে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লিতে করোনা শনাক্ত একদিনে একলাফে ৫০ শতাংশ বেড়েছে। শনিবার (১ জানুয়ারি) সেখানে ২ হাজার ৭১৬ জন শনাক্ত হয়েছেন; শনাক্তের হার ৩.৬৪ শতাংশ। এর আগের দিন শুক্রবার শনাক্ত হন ১ হাজার ৭৯৬ জন; এ দিন শনাক্তের হার ছিল ১.৭৩ শতাংশ। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

শনাক্তের এই প্রবণতাকে সংক্রমণের শুরুর দিকের চেয়ে আশঙ্কাজনক মনে করা হচ্ছে। এ দিন দিল্লিতে রেকর্ড সংখ্যক ২৫২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ৪.৭৬ শতাংশ। গত ২১ মে’র পর এটিই করোনায় দিল্লিতে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। ২১ মে সেখানে ৩ হাজার ৯ জনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার দিল্লিতে ১ হাজার ৩১৩ জন করোনা শনাক্ত হন। এ দিন শনাক্তের হার ছিল ২.৪৪ শতাংশ।

গত কয়েকদিনে দিল্লিতে এত বেশি মানুষ করোনা শনাক্ত হওয়ার পেছনে ওমিক্রনের প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। 

এখন পর্যন্ত শহরটিতে করোনা আক্রান্ত হয়ে ২৫ হাজার ১০৮ জনের মৃত্যু হয়েছে।

হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় দিল্লিতে ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। স্কুল ও জিম বন্ধ করে দেওয়া হয়েছে। অর্ধেক লোক দিয়ে সরকারি-বেসরকারি অফিস পরিচালনা, অর্ধেক যাত্রী বহনের শর্তে পাবলিক ট্রান্সপোর্ট চালু রাখা এবং রাতে কারফিউ জারির সিদ্ধান্ত হয়েছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন শনিবার বলেছেন, ‘রাজধানীতে আরও নিষেধাজ্ঞা আরোপ করা দরকার কিনা তা পর্যালোচনা করা হবে; যদিও হাসপাতালে ভর্তির বিষয়টি এখনও উদ্বেগজনক নয়।’ তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শিশুদের জন্য হাসপাতালে ৩ হাজার বেড প্রস্তুত রাখা হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। সর্বদা নিজেকে নিরাপদ রাখতে হবে। যখনই বাড়ির বাইরে যাচ্ছি, তখনই মাস্ক পরতে হবে। এটি আমাদের করোনাভাইরাসের আরও বিস্তার বন্ধ করতে সাহায্য করবে।’

 

/আইএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম