ধর্ষণে ব্যর্থ হয়ে কূপে নিক্ষেপ, বেঁচে ফিরলো শিশুটি

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২২, ০৪:১৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৪:১৭

ভারতের মধ্য প্রদেশে এক মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে কূপে নিক্ষেপ করেছে এক পুরুষ। পুলিশ জানিয়েছে, সাহসী মেয়েটি কূপের দড়ি ধরে রেখে প্রাণে বেঁচেছে।

সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য প্রদেশের শেহরে জেলার ইচ্ছাপুর থানার দুবলাই গ্রামে এই ঘটনা ঘটে। এতে অভিযুক্ত রমেশ নামের পুরুষটিকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় টয়লেটে গেলে রমেশ শিশুটিকে ধরে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। তখন তাকে কূপে ফেলে দেয়। পরে শিশুটি কূপের দড়ি ধরে প্রাণ বাঁচিয়ে ঘরে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়।

এসপি মায়াঙ্ক অতশী সংবাদমাধ্যমকে বলেন, ‘দশ বছরের মেয়েটি গতকাল (শনিবার) সন্ধ্যায় টয়লেটে যায় সেখানে তাকে রমেশ নামের পুরুষটি তাকে নির্যাতন করে কূপে ফেলে দেয়। মেয়েটি আমাদের ঘটনাটি জানায় এবং বলেছে যে, কূপে ফেলে দেওয়ার পর জীবন বাঁচাতে দড়ি ধরে রাখে।’

পুলিশ জানিয়েছে, মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের ঘটনা নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও শিশু নির্যাতনের মামলা দায়ের হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান