ভারতের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা

কলকাতা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ১৬:৫৮আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬:৫৮

ভারতের মেট্রো শহরগুলোতে অপরাধ প্রবণতার হিসেবে সবচেয়ে বেশি নিরাপদ শহর কলকাতা। ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিবেদন অনুযায়ী, গত তিন বছরে নিয়মিত হারে অপরাধের সংখ্যা কমেছে কলকাতায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, নারীর প্রতি অপরাধের ক্ষেত্রেও দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাইয়ের মতো শহরগুলোর থেকেও বেশি নিরাপদ কলকাতা।

কেন্দ্রীয় সরকারের প্রতিবেদনে কলকাতা নিরাপদ হলেও শহরটিতে এখনও পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি‌ ক্যামেরা ও সড়ক বাতি নেই। তাই রাতের শহরকে নিরাপদ ও সুরক্ষিত করতে কেন্দ্রের সহায়তা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।

জানা গেছে, কেন্দ্রীয় সরকারের ‘সেফ সিটি উইমেন সেফটি প্রজেক্ট’ বা নির্ভয়া তহবিলের দ্বিতীয় পর্যায়ের টাকা দিয়ে আলোক স্তম্ভ বসানোর পরিকল্পনা রয়েছে পুরসভার। সম্প্রতি কলকাতা পুরসভার মেয়র পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোক স্তম্ভ বসানোর জন্য প্রায় ৩২ লক্ষ ৮৩ হাজার রুপি বরাদ্দ হয়েছে  

কলকাতা পুরসভা সূত্রের খবর, নির্ভয়া প্রকল্পের অধীনে প্রথম পর্যায়ে শহরের যে সব জায়গায় আলো বসানোর কাজ শেষ হয়নি, সে সমস্ত জায়গায় দ্বিতীয় পর্যায়ের টাকা দিয়ে বাতিস্তম্ভ বসানোর কাজ হবে।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক