লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাই যাচ্ছেন মোদি

বিদেশ ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৭

কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাই যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। টুইটে মোদি বলেন, ‘লতা দিদিকে শেষ শ্রদ্ধা জানাতে কিছুক্ষণের মধ্যে মুম্বাই যাচ্ছি।’

সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

এদিন একাধিক টুইটে লতার মৃত্যুর খবরে সমবেদনা জানান মোদি। উত্তরপ্রদেশে জনতার উদ্দেশে ভার্চুয়াল ব়্যালিতে ভোট প্রচার না করে লতা বন্দনায় মগ্ন হন তিনি।

মোদি বলেন, ‘স্বর্গে চলে গিয়েছেন লতা দিদি। আমার মতো অনেকেই গর্ব করে বলবে যে, তার সাঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আপনি যেখানেই যান না কেন, আপনি সব সময় লতাদির প্রিয়জনকে খুঁজে পাবেন। তার সুরেলা কণ্ঠ সব সময় আমাদের সঙ্গে থাকবে। আমি তাকে ভারাক্রান্ত হৃদয়ে শ্রদ্ধা জানাই।’

এর আগে সকালে টুইট করে মোদি বলেন, ‘আমি লতা দিদির কাছ থেকে সব সময় অগাধ স্নেহ পেয়ে এসেছি। এটাকে আমার সম্মান বলে মনে করি। তার সঙ্গে আমার আলাপচারিতা মনে থাকবে। লতা দিদির প্রয়াণে নাগরিকদের সঙ্গে আমিও শোকাহত। তার পরিবারের সঙ্গে কথা বলেছি। ওম শান্তি।’

মোদি আরও বলেন, ‘তিনি আমাদের দেশে এমন এক শূন্যতা রেখে চলে গেলেন যা কখনও পূরণ করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্ম তাকে ভারতীয় সংস্কৃতি জগতের একজন অকুতোভয় মানুষ হিসেবে মনে রাখবে। তার সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।’ সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের