ফ্রি ফায়ার ও ৫৩টি চীনা অ্যাপস নিষিদ্ধ ভারত

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২০

ভারতে ৫৪টি চীনা অ্যাপস নিষিদ্ধ করেছে। বেশিরভাগ অ্যাপস চীনভিত্তিক হলেও সিঙ্গাপুরভিত্তিক সী লিমিটেডের জনপ্রিয় মোবাইল গেম ‘ফ্রি ফায়ার’ রয়েছে। মঙ্গলবার ভারত সরকারের সূত্র জানিয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

২০২০ সালে সীমান্তে সংঘর্ষের পর রাজনৈতিক উত্তেজনা শুরু হলে ভারত চীনা অ্যাপসে নিষেধাজ্ঞা দিতে শুরু করে। প্রথমে টিকটকসহ ৫৯টি অ্যাপস নিষিদ্ধ করা হয়েছিল। তালিকায় এখন রয়েছে ৩২১টি অ্যাপস।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্র জানায়, ভারত মনে করে, এসব অ্যাপসের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য চীনের সার্ভারে পাঠানো হচ্ছে। এই সংগৃহীত তথ্য পর্যালোচনা করা হয় ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সম্ভাব্য শত্রু গোষ্ঠী দ্বারা।

সিঙ্গাপুরভিত্তিক সী লিমিটেডের চীনা গেমিং জায়ান্ট টেনসেন্টে ১৮.৭ শতাংশ শেয়ার রয়েছে। মঙ্গলবার তারা দাবি করেছে, তাদের অ্যাপ ফ্রি ফায়ার ভারতীয় আইন মেনে চলে এবং কোনও ব্যবহারকারী তথ্য সংগ্রহ বা পাঠানো হয় না চীনা সার্ভারে।

তাৎক্ষণিকভাবে টেনসেন্টের প্রতিক্রিয়া জানা যায়নি।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম