কলকাতার মোহামেডানের সঙ্গে গাঁটছড়া বাঁধছে ঢাকার মোহামেডান

রক্তিম দাশ, কলকাতা
০৪ এপ্রিল ২০২২, ১৭:৫৫ আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৭:৫৫

ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে অতীতে কলকাতা মোহামেডান স্পোর্টিংয়ে ফুটবল খেলেছেন কান্নন, কাইজার হামিদ, রাইহান, মানিক, জনি, সালাউদ্দিনরা। আগামী দিনেও কি এমন ছবি দেখা যেতে পারে? যদি দেখা যায় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাব শুক্রবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করতে চলেছে। সেখানে উপস্থিত থাকবেন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর এবং ফুটবল সেক্রেটারি আবু হাসান চৌধুরী। ঢাকার ফুটবল মহল তাকে প্রিন্স নামেই চেনে।

কলকাতার মোহামেডান স্পোর্টিং-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দুই বাংলার দুই ক্লাব কর্তার উপস্থিতিতে বেশকিছু পদক্ষেপ নেওয়া হবে। গুরুত্বপূর্ণ কয়েকটি ঘোষণাও করা হবে বলে জানানো হয়েছে।

ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর তথা ফুটবল সেক্রেটারি প্রিন্স বলেন, ‘কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সম্পর্ক বহু পুরনো। আমার আব্বা প্রয়াত সিরাজুল হক চৌধুরী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ১৯৮৬ সালে তিনি আবার কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও সাম্মানিক ভাইস প্রেসিডেন্টও ছিলেন। আব্বার সময়েই মানিক, জনি, কাইজাররা খেলে গিয়েছেন কলকাতার মোহামেডানে।’

/এমপি/
সম্পর্কিত
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
বিষাক্ত ধোঁয়াশা দূর করতে আকাশে শুষ্ক বরফ ছিটাচ্ছে ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম
দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম
ওষুধ কিনতে বেরিয়ে ‘নিখোঁজ’ ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি
ওষুধ কিনতে বেরিয়ে ‘নিখোঁজ’ ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি
মোহাম্মদপুরে বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কুপিয়ে জখম
মোহাম্মদপুরে বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা