বৈশ্বিক সাপ্লাই চেইনের নিরাপত্তা বজায় রাখা সব দেশের দায়িত্ব: চীন

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ২২:৩১আপডেট : ১৫ জুলাই ২০২৬, ২৩:৩৬

বৈশ্বিক সরবরাহ-শৃঙ্খলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা সকল দেশের দায়িত্ব। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন বুধবার বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, চীন উচ্চ-পর্যায়ের উন্মুক্তকরণকে সম্প্রসারণ করবে; বিশ্বের জন্য উচ্চমানের পণ্য ও সহযোগিতার সুযোগ প্রদান অব্যাহত রাখবে; এবং অন্যান্য দেশের সাথে সংঘাতের পথ পরিত্যাগ করে, জয়-জয় নীতি অনুসরণ করে যাবে।

ফিন্যান্সিয়াল টাইমসসহ বিভিন্ন বিদেশি বার্তা সংস্থা কর্তৃক প্রকাশিত সাম্প্রতিক তথ্যানুসারে, যদি যুক্তরাষ্ট্র ও ইউরোপ ২০৫০ সাল নাগাদ গুরুত্বপূর্ণ খাতে চীনের ওপর নির্ভরশীলতা কমাতে চায়, তাহলে আগামী ২৫ বছরে আরও ২৩.৬ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হবে। অল্প সময়ের মধ্যে চীনের বিকল্প ব্যবস্থা গড়ে তোলা প্রায় অসম্ভব।

এ প্রসঙ্গে মুখপাত্র বলেন, বর্তমানে বিশ্বজুড়ে বিভিন্ন সরবরাহ-শৃঙ্খল পরস্পরের  সাথে গভীরভাবে যুক্ত হয়ে আছে। কৃত্রিমভাবে ‘বিচ্ছিন্নতা ও সরবরাহ-শৃঙ্খলে ব্যাঘাত’ সৃষ্টি করা, সংরক্ষণবাদী প্রতিবন্ধকতা তৈরি করা, এবং জোরপূর্বক উৎপাদন ও সরবরাহ-শৃঙ্খল পুনর্গঠন করা, কেবল উচ্চ অর্থনৈতিক ব্যয়ই বহন করবে না, বরং বাজারের নিয়ম ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তকেও লঙ্ঘন করবে। আর, এর ফলে সকল পক্ষকেই ভোগান্তির শিকার হতে হবে।

সূত্র: সিএমজি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
পুলিশের হস্তক্ষেপে লন্ডনে বিজয়ের অনুষ্ঠান বাতিল
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
সর্বশেষ খবর
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহত: এবার ‘আসল’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহত: এবার ‘আসল’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২
১১৫০ টাকার কাজের জন্য চাইলেন ৭০ হাজার, সেই তহশিলদারকে শোকজ
১১৫০ টাকার কাজের জন্য চাইলেন ৭০ হাজার, সেই তহশিলদারকে শোকজ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৯
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৯
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের