‘নো ভোট’ প্রচারকারীরা আরবান নকশাল: বাবুল সুপ্রিয়

রক্তিম দাশ, কলকাতা
০৫ এপ্রিল ২০২২, ২১:৪৪আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ২১:৪৪

কলকাতার বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রীয়-এর বিরুদ্ধে বামেদের একাংশ ‘নো ভোট’ বলে প্রচার শুরু করেছ। আর তা নিয়েই এবার মুখ খুললেন বাবুল। তার মতে, ‘এই প্রচার যারা করছে তারা আরবান নকশাল।’

বাবুল বলেন, “১০-১২ জন লোক ‘নো ভোট’ প্রচার করেছিল। তারা আরবান নকশাল। ১৬ তারিখ দেখবেন কী হয়। অতীতে দলের লাইন মেনে অতীতে এনআরসি-সিএএ নিয়ে বলতে হয়েছে। আসানসোলে সংখ্যালঘুরা ভোট না দিলে জিততে পারতাম না। যেখানে যেতে বলা হয়েছে সেখানেই গিয়েছি। আসানসোলের ইমামের কাছে যান, তাকে প্রশ্ন করুন। কোনও গলিতে ভোট নেই বলে সেখানে কাজ করব না এমন নয়।’

বিজেপিকে কটাক্ষ করে বাবুল বলেন, ‘দিদির সঙ্গে ঝালমুড়ি খেয়েছিলাম বলে অনেক কথা শুনতে হয়েছিল। বিজেপি-র জন্য বাংলায় কী কাজ করেছি সবাই জানে। টালিগঞ্জ জিততে পারব না জেনেই ভোটে লড়াই করেছি, বিজেপির লোকেরা আমাকে হারাতে নেমেছিল। মন্ত্রী থেকে সরিয়ে দেওয়ার পর বিদ্রোহ করে পদ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছি। আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম, দিদি রাজনীতিতে ফিরিয়ে এনেছেন। বালিগঞ্জের প্রার্থী করেছেন। আমি দলবদলু নই। এসেই মন্ত্রী হব এটা কোনোদিন ভাবিনি।’

তার বিরুদ্ধে সিবিআই ও ইডিকে লাগানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাবুল। তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারী এখন আমার বিরুদ্ধে সিবিআই, ইডিকে লাগানোর চেষ্টা করছেন। উনি অমিত শাহর হাতে পায়ে পড়েছেন আমার বিরুদ্ধে ইডি, সিবিআই লাগানোর জন্য। তার বন্ধুরাই বলছেন। আমি শুনছি। যা রটে কিছু তো ঘটে। নারদায় শুভেন্দু অধিকারী নাম আছে কিন্তু কিছু করা হয়নি। আমি রোজভ্যালিতে তিনটে ছবি করেছি। সারদার অনুষ্ঠানে গিয়েছি।’

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম