রুশ ঘনিষ্ঠতা নিয়ে ভারতকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০২২, ১০:১৮আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১১:৩৮

প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা বলেছেন ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়ের ভারতকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার হোয়াইট হাউজের ন্যাশনাল ইকোনোমিক কাউন্সিলের পরিচালক ব্রায়ান দেসে সাংবাদিকদের বলেন, ‘ভারত সরকারের প্রতি আমাদের বার্তা হচ্ছে রাশিয়ার সঙ্গে আরও বেশি কৌশলগত ঘনিষ্ঠতার পরিণতি এবং মূল্য হবে দীর্ঘ মেয়াদী এবং উল্লেখযোগ্য।’

তিনি বলেন, ‘আগ্রাসনের জেরে চীন এবং ভারত উভয়ের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে নিশ্চিতভাবে হতাশার জায়গা রয়েছে’। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে অস্বীকৃতি জানিয়ে আসছে ভারত।

এশিয়ায় চীনের বিরোধী শক্তি হিসেবে ভারতকে চিহ্নিত করে থাকে যুক্তরাষ্ট্র। ব্লুমবার্গের হিসেব অনুযায়ী রাশিয়ার সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ ভারত।

গত সপ্তাহে ভারত সফর করেন যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা দালিপ সিং। তিনি ওয়াশিংটনে ফেরার পর হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেন, ‘সফরের মধ্যে দালিপ সিং স্পষ্ট করেছেন যে আমরা বিশ্বাস করি না রাশিয়ার জ্বালানি এবং অন্য পণ্য আমদানিতে ভারতের স্বার্থ বাড়বে।’

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম