পশ্চিমবঙ্গে পি কে হালদারের ঘনিষ্ঠ সুকুমার গ্রেফতার

রক্তিম দাশ, কলকাতা
১৩ মে ২০২২, ২৩:৪৯আপডেট : ১৩ মে ২০২২, ২৩:৪৯

ভারতীয় নাগরিক পরিচয়ে গা ঢাকা দিয়েছিলেন কয়েকজন বাংলাদেশি। তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে কয়েকশো কোটি টাকা পাচারের অভিযোগ। বাংলাদেশের দুর্নীতি দমন শাখার অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় হানা দেয় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

ইডি সূত্রে খবর, রাজারহাট, নিউটাউন, দমদম, দক্ষিণ দিনাজপুরের পোলেরহাট, অশোকনগরসহ একাধিক জায়গায় ইডি অফিসাররা তল্লাশি চালায়। সিআরপিএফ জওয়ানদের নিয়ে তল্লাশি অভিযান করে ইডি। বিভিন্ন দলে ভাগ হয়ে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। বাংলাদেশি ব্যাঙ্ক থেকে কয়েকশো কোটি ঋণ নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। উত্তর চব্বিশ পরগণার অশোকনগরে সাতসকালে হানা দিলেন ইডি’র আধিকারিকরা৷

এদিন অশোকনগরের তিনজন ব্যবসায়ীর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ এক ব্যবসায়ীকে আটকও করেছেন তারা৷ জানা গেছে, অশোকনগর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ভারতী ক্লাব এলাকার বাসিন্দা সুকুমার মৃধা নামে এক ব্যবসায়ীর বাড়িতে প্রথমে হানা দেয় ইডি৷  সুকুমার মৃধা বাংলাদেশের এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের ঘনিষ্ঠজন বলে ইডির একটি সূত্রকে উদ্ধৃত করে উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

সূত্রের খবর, ওই ব্যবসায়ী ভুয়া সংস্থা খুলে বাংলাদেশের বিভিন্ন ব্যাঙ্ক থেকে কমবেশি ৩০০ কোটি টাকা ঋণ নেন৷ সেই ঋণ শোধ না করে হাওয়ালার মাধ্যমে ঋণের টাকা ভারতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা সামনে আসতে তদন্তে নামে বাংলাদেশের আর্থিক তছরুপ সংক্রান্ত অপরাধের তদন্তের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ৷ তার মাধ্যমে বাংলাদেশের সরকার মারফত বিষয়টি ভারতে ইডি’র গোচরে আনা হয়৷ এরপরেই তদন্তে নামেন ইডি’র আধিকারিকরা৷

ইডি সূত্রে জানা গেছে, প্রশান্ত কুমার হালদার নামে এক ব্যক্তি শিবশঙ্কর হালদার নাম নিয়ে ভারতীয় নাগরিক পরিচয় দিয়ে একদিকে যেমন রেশন কার্ড করিয়ে নিয়েছেন, তেমনই ভোটার কার্ড, আধার কার্ডও করিয়ে নিয়েছেন। প্রশান্ত ছাড়াও প্রতীশ কুমার হালদার, প্রাণেশ কুমার হালদারসহ আরও বেশ কয়েকজনের বাড়িতে ইডি হানা দেয়। ইডির আধিকারিকরা হানা দেন শহরের নির্মাণ সংস্থা অভিজাত কনস্ট্রাকশন কোম্পানির দফতরে। সংস্থার ডিরেক্টর অভিজিৎ সেনের বাড়িতে হানা দেন তারা। অফিসেও তল্লাশি চালিয়েছেন আধিকারিকরা।

/এমএস/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী