মহারাষ্ট্রে পিকনিকে গিয়ে পানিতে ডুবে ১৩ শিক্ষার্থীর মৃত্যু

০১ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২০

মহারাষ্ট্রে পিকনিকে গিয়ে পানিতে ডুবে ১৩ শিক্ষার্থীর মৃত্যু মুরুদ বিচে পিকনিকে গিয়ে  পুনের একটি কলেজের ১৩ শিক্ষার্থী সাগরে ডুবে মারা গিয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে মহারাষ্ট্রের রাইগাদ জেলার আলিবাগ এলাকার নিকটে সমুদ্রে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এখনও ১০-১২ জন শিক্ষার্থী নিখোঁজ আছেন।
রায়গাদ পুলিশ কর্মকর্তারা জানান, পুনের আবেদা ইনামদার কলেজের ডিগ্রিতে পড়ুয়া ১৩৫ জন শিক্ষার্থী মুরুদ বিচে পিকনিকে যায়। সাগরে নামলে এদের মধ্যে ১৩ জন পানিতে ডুবে মারা যায়। এদের মধ্যে দশ জন মেয়ে ও তিন জন ছেলের লাশ পাওয়া গেছে। আরও পাঁচ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। 
এক পুলিশ কর্মকর্তা জানান, তিনটি বেসরকারি বাসে পুনে থেকে শিক্ষার্থীরা পিকনিকে আসে। মর্মান্তিক এ ঘটনা বিকাল ৪টার দিকে ঘটে। এখন মৃতদের শনাক্তকরণের চেষ্টা করা হচ্ছে।
নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে দুটি হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালাচ্ছে কোস্ট গার্ড ও ভারতীয় নৌবাহিনী। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

টাইমস অব ইন্ডিয়ার পক্ষ থেকে পুনের আবেদ ইনামদার কলেজের সঙ্গে যোগাযোগ করা হলে কর্মকর্তারা নিশ্চিত করেন, তাদের শিক্ষার্থীরা মুরুদ বিচে পিকনিকে গেছে। তাৎক্ষণিকভাবে এর বেশি কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

সাগর তীরে যেখানে নিহতদের মরদেহ রাখা হয়েছে সেখানে কয়েক হাজার পর্যটক ও স্থানীয়রা জড়ো হয়েছে। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী