জেলার নামকরণ নিয়ে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীর বাড়িতে আগুন

বিদেশ ডেস্ক
২৪ মে ২০২২, ২১:২৭ আপডেট : ২৪ মে ২০২২, ২১:২৭

ভারতের অন্ধ্রপ্রদেশে এক জেলার নামকরণ নিয়ে সহিংসতায় রাজ্যের এক মন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। মঙ্গলবার আমালাপুরাম জেলায় এই ঘটনা ঘটেছে। পুলিশ মন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

নতুন গঠিত কোনাসীমা জেলার নামকরণ বি আর আম্বেদকার কোনাসীমা করার বিরুদ্ধে মঙ্গলবার স্থানীয় একটি সংগঠনের ডাকে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।  পর এক পর্যায়ে আমালাপুরাম শহরে রাজ্যের পরিবহনমন্ত্রী পি বিশ্বরূপের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা।

এনডিটিভি জানায়, উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়ি ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের বাসে আগুন দিয়েছে। বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তানেতি ভানিতা বলেন, এই ঘটনায় ২০ জনের বেশি পুলিশ সদস্য আহত হওয়া দুর্ভাগ্যজনক। আমরা এই ঘটনার তদন্ত করব এবং জড়িতদের গ্রেফতার করা হবে।

তিনি অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক ও অসামাজিক শক্তি অগ্নিসংযোগে উসকানি দিয়েছে।

৪ এপ্রিল কোনাসীমা জেলা গঠন করা হয়। গত সপ্তাহে রাজ্য সরকার জেলার নাম বি আর আম্বেদকর কোনাসীমা করার বিষয়ে জনগণের দ্বিমত থাকলে তা জানানোর আহ্বান জানায়। স্থানীয় কোনাসীমা সাধনা সমিতি প্রস্তাবিত নামের বিরোধিতা করে। তারা জেলার নাম কোনাসীমা রাখার দাবি জানায়।

মঙ্গলবার সমিতির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। জেলার কালেক্টরের কাছে নামকরণের প্রতিবাদে তারা স্মারকলিপিও দেয়।

/এএ/
সম্পর্কিত
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
বুফের দাম বাড়িয়ে বাড়তি বিল, ভোক্তা পেলেন ১ লাখ টাকা
পূজার ছুটিতে ঘুরে আসুন শাড়ি, মন্দির আর ঐতিহ্যের শহর কাঞ্চীপুরমে
সর্বশেষ খবর
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
আপনার পোস্টে হ্যাশট্যাগ কাজ করছে না কেন, জানেন কি?
আপনার পোস্টে হ্যাশট্যাগ কাজ করছে না কেন, জানেন কি?
বিশ্বের ৩৪ দেশের একজন, বাংলাদেশ থেকে শুধু রাফি
বিশ্বের ৩৪ দেশের একজন, বাংলাদেশ থেকে শুধু রাফি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত