ব্যাংকার খুনের পর কাশ্মিরে অভিবাসী শ্রমিক খুন

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২২, ০৯:১৫আপডেট : ০৩ জুন ২০২২, ২৩:৩৯

কাশ্মিরের বাগডামে এক অভিবাসী শ্রমিককে গুলি করে খুন করা হয়েছে। বৃহস্পতিবার এই খুনে এর কয়েক ঘণ্টা আগে কুলগামে এক ব্যাংক ম্যানেজারকে খুন করা হয়। হামলায় আরও এক কর্মী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য কাশ্মিরের চাদোরা এলাকার মাগরাইপোরা অঞ্চলের একটি ইট ভাটায় স্থানীয় নন এমন দুই শ্রমিকের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। নিহত শ্রমিকের নাম দিলকুশ কুমার। তিনি বিহারের বাসিন্দা।

ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজতে ওই এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। স্থানীয় সময় রাত নয়টার কিছু পরে এই হত্যাকাণ্ড ঘটে।

কাশ্মিরে গত কয়েক মাসে টার্গেট কিলিংয়ের ঘটনা বেড়েছে। বৃহস্পতিবার ইলাতি দেহাতি ব্যাংকের ম্যানেজার বিজয় কুমারকে কুলগামে গুলি করে হত্যা করা হয়। তিনি রাজস্থানের বাসিন্দা ছিলেন।

ব্যাংকের অভ্যন্তরে বিজয় কুমারের ওপর গুলি চালানো হয়। গত ১ মে থেকে এনিয়ে আট জনকে খুন করা হয়েছে। তিনি নিহত হওয়া তৃতীয় অমুসলিম সরকারি কর্মচারি।

বিজয় কুমারের বয়স মাত্র ২৯ আর তিনি ইলাকি দেহাতি ব্যাংকে ২০১৯ সালের মার্চে যোগ দেন।

কাশ্মির পরিস্থিতির জন্য ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে দায়ী করছে বিভিন্ন রাজনৈতিক দল। এছাড়া টার্গেট কিলিং ছড়িয়ে পড়ায় স্থানীয় প্রশাসনের কাছে জবাব চাইছে তারা।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম