মোদির মাকে মোমেনের ১০০ গোলাপ উপহার

দিল্লি প্রতিনিধি
১৯ জুন ২০২২, ১৫:৪১আপডেট : ১৯ জুন ২০২২, ১৭:৪৬

নরেন্দ্র মোদির শতবর্ষী মা হীরাবেন মোদিকে একশ’টি লাল গোলাপের পুষ্পস্তবক পাঠিয়ে বিরল শুভেচ্ছা জ্ঞাপনের নজির তৈরি করলো বাংলাদেশ। শনিবারই (১৮ জুন) ভারতের প্রধানমন্ত্রীর মা হীরাবেন একশ’ বছরে পা দিলেন। সেই উপলক্ষে মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে গুজরাটের প্রশাসনিক রাজধানী গান্ধীনগরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি।

ঘটনাচক্রে সেদিনই আবার ভারতের সঙ্গে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দিতে দিল্লিতে পা রাখেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। দিল্লিতে নেমেই তিনি হীরাবেন মোদির জন্য একশ’ গোলাপের পুষ্পস্তবক উপহার পাঠানোর নির্দেশ দেন। ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানের তৎপরতায় দ্রুত সেই প্রীতি উপহার গান্ধীনগরে হীরাবেন মোদির কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়, যেখানে তিনি অন্য ছেলে প্রহ্লাদের পরিবারের সঙ্গে থাকেন।

এর ঠিক আগের দিনই (শুক্রবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের জন্য বাংলাদেশের সেরা আম উপহার হিসেবে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোনও দেশের সরকার বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের সরকারপ্রধানের মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠাচ্ছে, আন্তর্জাতিক কূটনীতিতে এ ধরনের ঘটনা একেবারেই বিরল।

হীরাবেন মোদিকে একশ’ গোলাপের তোড়া পাঠিয়ে বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কে সেই অনন্য নজিরও স্থাপন করলো।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম