রাজস্থানে দর্জিকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২২, ২১:৫০আপডেট : ২৮ জুন ২০২২, ২১:৫০

ভারতের রাজস্থানে এক দর্জিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুই দুর্বৃত্ত। মঙ্গলবার ক্রেতা সেজে দর্জির দোকানে ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। দর্জিকে হত্যার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে তারা। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।

পুলিশ জানায়, রাজস্থানের উদয়পুরের ধান মান্ডি এলাকায় কানহাইয়া লাল দর্জির দোকানে ক্রেতা সেজে প্রবেশ করে দুই ব্যক্তি। এদের একজন ধারালো অস্ত্র দিয়ে কানহাইয়ার ওপর হামলা চালায়। অপর জন মোবাইল দিয়ে ঘটনার ভিডিও ধারণ করে।

ধারালো অস্ত্র দিয়ে আঘাতকারীকে পুলিশ রিয়াজ নামের ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে। কানহাইয়াকে হত্যার কিছুক্ষণ পর তারা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে হত্যার দায় স্বীকার করে।

হত্যাকাণ্ডের পর স্থানীয় বাজারের দোকান-পাট বন্ধ করে ব্যবসায়ীরা হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।

মুখ্যমন্ত্রী অশোক গেহলত এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নুপুর শর্মার সমর্থনে কানহাইয়া লাল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন। এজন্য তাকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, উদয়পুরে উত্তেজনা বিরাজ করছে। শহরের একাংশে কারফিউ জারি ও ৬০০ অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পর্যটকদের জনপ্রিয় স্থানটিতে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম