ইতিহাস রচনা করলো ভারত, দ্রৌপদীকে অভিনন্দন মোদির

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই ২০২২, ২১:৫৬আপডেট : ২১ জুলাই ২০২২, ২২:৩৫

‘ইতিহাস রচনা করলো ভারত’। রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন নির্বাচিত রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে তাকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদীর জয় নিশ্চিতের পর টুইট বার্তায় মোদি বলেন, ‘ইতিহাস রচনা করলো ভারত। দেশের ১৩০ ত্রিশ কোটি মানুষ যখন আজাদি কা অমৃত মহোৎসব পালন করছেন, তখন পূর্ব ভারতের প্রত্যন্ত এলাকায় আদিবাসী পরিবারের এক নারী আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। এই নজিরের জন্য দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন।’

বৃহস্পতিবার ক্ষমতাসীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। তিন দফা ভোট গণনা শেষে তিনি ৫০ শতাংশের বেশি ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী যশবন্ত সিনহা পরাজয় মেনে নিয়েছেন। তিন দফা গণনা শেষে দ্রৌপদী পেয়েছেন ৫৩.১৩ শতাংশ ভোট। ২৫ জুলাই দ্রৌপদী শপথ নেবেন।

মোদি বলেন, রাষ্ট্রপতি হিসেবেও দেশকে আশার আলো দেখাবেন দ্রৌপদী। তিনি দুর্দান্ত বিধায়ক ও মন্ত্রী ছিলেন। ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দারুণ কাজ করেছেন। আমি নিশ্চিত যে তিনি রাষ্ট্রপতি হিসেবেও ভালোভাবে কাজ করবেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভারতের উন্নয়নের যাত্রাকে আরও শক্তিশালী করবেন।'

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম