বুকারজয়ী গীতাঞ্জলি শ্রী’র বই নিয়ে অভিযোগ, সম্মাননা অনুষ্ঠান বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২২, ২০:০০আপডেট : ৩১ জুলাই ২০২২, ১০:১০

প্রথম ভারতীয় হিসেবে চলতি বছর ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন গীতাঞ্জলি শ্রী। তার সম্মাননায় শনিবার (৩০ জুলাই) আগ্রায় এক সংবর্ধনার আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। আয়োজকরা জানিয়েছেন, তার বই ‘রেত সামাধিতে’ হিন্দু দেবতা শিব এবং পার্বতীকে নিয়ে আপত্তিকর মন্তব্যে অভিযোগ দায়ের করেছেন উত্তর প্রদেশের এক ব্যক্তি। এমন পরিস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন থেকে শেষ মুহুর্তে সরে আসেন আয়োজকরা। খবর স্ক্রল ডট ইনের।

হিন্দি ভাষায় লেখা ‘রেত সামাধি’ উপন্যাসের ইংরেজি অনুবাদ ‘টুম্ব অব স্যান্ড’র জন্য প্রথম ভারতীয় হিসেবে মে মাসে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ সম্মাননায় ভূষিত হন গীতাঞ্জলি শ্রী। ঔপনিবেশিক শাসনের অবসানে ১৯৪৭ সালে ভারত ভাগের প্রেক্ষাপটে একটি পরিবারের উপাখ্যান উঠে এসেছে ‘টুম্ব অব স্যান্ড’ উপন্যাসে।

ভারতের উত্তর প্রদেশের মনিপুরী শহরে জন্ম নেওয়া ৬৪ বছরের গীতাঞ্জলী শ্রী তিনটি উপন্যাস ও কয়েকটি গল্প সংকলনের রচয়িতা। ‘টুম্ব অব স্যান্ড’ যুক্তরাজ্যে তার প্রকাশ হওয়া প্রথম বই। হিন্দি ভাষায় ‘রেত সামাধি’ প্রকাশিত হয় ২০১৮ সালে।

চলতি সপ্তাহের শুরুতে বইয়ের কিছু বিষয়ে আপত্তি তুলে অভিযোগ তুলেছেন উত্তর প্রদেশের হাতরাসের বাসিন্দা সন্দীপ কুমার পাঠক। তার অভিযোগ, বইটিতে হিন্দু দেবতা শিব ও পার্বতী সম্পর্কে ‘আপত্তিকর মন্তব্য’ রয়েছে।

এ নিয়ে একটি  পুলিশের কাছ এফআইআর দাখিল করতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এবং রাজ্যের পুলিশ প্রধানকে এক টুইট বার্তায় আহ্বান জানিয়েছেন সন্দীপ পাঠক। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজকরা। তবে পুলিশ বলছে, এফআইআর দায়ের করার আগে তারা ‘রেত সামাধি’ বইটি ভালোভাবে একবার পড়তে চান।

ঘটনাটি ইতোমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে ভারতে। লেখক গীতাঞ্জলি শ্রী আয়োজকদের জানিয়ে দিয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন এবং আপাতত কোনও অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহী নন। 

গীতাঞ্জলি গত বুধবার (২৭ জুলাই) আয়োজকদের বলেন, স্থানীয় সংবাদমাধ্যমে বিষয়টি এসেছে। কিছু বিরোধী পক্ষ দিল্লির জওহরাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানটি ভেস্তে দেওয়ার চেষ্টা করেছেন।  

তিনি আরও বলেন, ‘আমার উপন্যাসটিকে জোর করে রাজনৈতিক বিতর্কে টেনে নেওয়ার চেষ্টা চলছে। উপন্যাসের রেফারেন্সগুলো ভারতীয় পুরাণের অবিচ্ছেদ্য অংশ। আর যারা এখন এর বর্ণনা নিয়ে ঘোর আপত্তি তুলছেন, তাদের উচিত আদালতে চ্যালেঞ্জ করা’। স্ক্রলের প্রতিবেদনে এসেছে, সাংস্কৃতিক সংগঠন রঙ্গেলা ও আগ্রা থিয়েটার ক্লাব সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা করেছিল। অনুষ্ঠানটি শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় আগ্রার ক্লার্কস শিরাজ হোটেলে হওয়ার কথা ছিল।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক