ভারতে হাসপাতালে আগুন, ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২২, ২২:৪৬আপডেট : ০১ আগস্ট ২০২২, ২২:৪৬

ভারতের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ডজনখানেক মানুষ। সোমবার সকালে মধ্যপ্রদেশের জাবালপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক কালো ধোঁয়ায় ছেয়ে যায় হাসপাতাল চত্বর। জরুরিভিত্তিতে বেশ কিছু রোগীকে সরিয়ে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

যে হাসপাতালে আগুন লেগেছিল সেটির নাম নিউ লাইফ মাল্টি স্পেশালিটি হাসপাতাল। দামোহ নাকা এলাকার গোহালপুর থানা এলাকায় এটির অবস্থান। সোমবার বিকালে আচমকা সেখানে আগুন ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে জানা গেছে, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে বলেও জানিয়েছেন তিনি।

দমকল বাহিনী জানিয়েছে, তাদের অন্তত ১০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

প্রাথমিক তদন্তের পর দমকলকর্মীদের ধারণা, হাসপাতালের আগুন নেভানোর যন্ত্রগুলো ঠিকমতো কাজ করেনি। তাছাড়া ভবনে ব্যাপক পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন আরও বেশি ছড়িয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বেশ নামডাক থাকায় মধ্যপ্রদেশের এই হাসপাতালে রোগীদের ভিড় লেগেই থাকতো। সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় রোগীদের ভিড় কিছুটা বেশি ছিল।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম