ভারতের নতুন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২২, ০৯:০৫আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৯:০৯

ভারতে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রতিপক্ষ মার্গেরেট আলভাকে বড় ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন শাসক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মনোনীত প্রার্থী জগদ্বীপ ধনখড়।

উপরাষ্ট্রপতি নির্বাচনে পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল ধনখড় পেয়েছেন ৫২৮ ভোট। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভা পেয়েছেন ১৮২ ভোট। মোট ভোট পড়েছে ৭২৫টি। বাতিল হয়েছে ১৫টি ভোট।

শনিবার (৬ আগস্ট) ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন লোকসভার সচিব প্রধান উৎপল কুমার সিং। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি জে পি নাড্ডা দিল্লিতে জগদীপ ধনখড়ের বাসয় গিয়ে অভিনন্দন জানান।

উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য আগে থেকেই ফেভারিট ছিলেন ধনখড়। কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, পার্টি, শিবসেনার মতো দলের সমর্থন পেলেও শেষমেশ ধনখড়কে হারাতে পারলেন না মার্গারেট।

ধনখড়ের জন্মস্থান রাজস্থানে। সেখানে বিজেপি সমর্থক এবং সাধারণ মানুষকে আনন্দ মিছিল এবং মিষ্টিমুখ করতে দেখা গেছে। অনেকে ঢোল নিয়ে রাস্তায় বেরিয়ে আনন্দ মাতেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, আগামী ১১ আগস্ট উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন ধনখড়।

সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম