যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২২, ১২:২৬আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১২:৩৮

ভারতের স্বাধীনতা দিবসের আগে উত্তর প্রদেশের আলোচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও ভারতীয় কিষাণ মঞ্চের (বিকিএম) সভাপতি দেবেন্দ্র তিওয়ারিও প্রাণনাশের হুমকি পেয়েছেন। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেবেন্দ্র তিওয়ারির বাড়ি থেকে ওই চিঠি উদ্ধার হয়েছে। চিঠিটি সামনে আসার পরেই তদন্তে নেমেছে পুলিশ। গত কয়েকদিনে এ নিয়ে পরপর দু’বার হত্যার হুমকি পেয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘নিরাপত্তারক্ষীরা আছেন, নয়তো অনেক আগেই যোগী আদিত্যনাথকে উড়িয়ে দিতাম। নিজেকে সংশোধন করুন। না হলে জীবন হারাবেন'।

পুলিশ জানিয়েছে, দেবেন্দ্র তিওয়ারিকেও খুনের হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে। উত্তরপ্রেদেশে কষাইখানা বন্ধ ইস্যুতে এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা প্রশাসনের। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বেআইনি কসাইখানা ও গরুপাচার বন্ধের জন্য রাজ্য পুলিশকে সম্প্রতি ‘অ্যাকশন প্ল্যান’ তৈরির নির্দেশ দিয়েছিলেন যোগী। সরকারের নির্দেশ মেনে বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের একাধিক মাংসের দোকান। এ নিয়ে প্রতিবাদ এবং ধর্মঘট কর্মসূচি করতে দেখা যায় অনেককে।

দেবেন্দ্র তিওয়ারির বাড়িতে কে ওই ব্যাগ রেখে গেলো, হুমকির নেপথ্যে কী সব দিক খতিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গত ১০ দিনে এই নিয়ে দু’বার প্রাণে মারার হুমকি পেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

সূত্র: জি নিউজ

/এলকে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি