বিলকিস বানুর ধর্ষকরা ‘ব্রাহ্মণ, সংস্কার ভালো’: বিজেপি এমএলএ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২২, ১০:১০আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১০:১০

গুজরাট দাঙ্গায় নিপীড়নের শিকার হওয়া বিলকিস বানুকে ধর্ষণের দায়ে দণ্ডিত ১১ পুরুষের প্রশংসা করেছেন এক বিজেপি আইনপ্রণেতা। ১৫ বছর কারাগারে কাটানোর পর গুজরাট সরকার এসব অপরাধীকে মুক্তি দিয়েছে। গোধরা আসনের ক্ষমতাসীন এমএলএ সিকে রাউলজি তাদের পক্ষ নিয়ে বলেছেন, এই পুরুষেরা ব্রাহ্মণ আর তাদের সংস্কার ভালো।

মুক্তির পর কারাগারের সামনে বীরোচিত সম্মান পাওয়া ১১ দণ্ডিত অপরাধীকে মুক্তি দেওয়ায় ভারতে ব্যাপক সমালোচনা চলছে। এরই মধ্যে এসব অপরাধীর পক্ষ নিয়ে প্রকাশ্য অবস্থান নিলেন বিজেপি এমএলএ।

গুজরাট সরকারের একটি প্যানেল ওই অপরাধীদের মুক্তি দেয়। এই প্যানেলে থাকা দুই বিজেপি এমএলএ’র একজন হলেন সিকে রাউলজি। এক আসামি দণ্ড কমানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গেলে আদালত বিষয়টি রাজ্য সরকারের কাছে হস্তান্তর করে। এরপরই ওই প্যানেল গঠন করা হয়।

পরে এক সাক্ষাৎকারে গোধরা আসনের এমএলএ সিকে রাউলজি বলেন, ‘আমি জানি না তারা (আসামিরা) কোনও অপরাধ করেছে কি না। কিন্তু অপরাধ করতে হলে ইচ্ছা থাকতে হয়। তারা ব্রাহ্মণ আর ব্রাহ্মণরা ভালো সংস্কারের জন্য পরিচিত। হতে পারে কারো তাদের কোণঠাসা করা এবং শাস্তি দেওয়ার খারাপ উদ্দেশ্য ছিল’। অপরাধীরা কারাগারে ভালো আচরণ করেছে বলেও দাবি করেন তিনি।

ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে ধর্ষকরা কারাগার থেকে মুক্তি পেয়ে বাইরে বেরিয়ে আসার কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঐতিহাসিক লাল কেল্লায় নারীর ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখেন। এর কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে ধর্ষকদের বীরোচিত সম্মান জানানোর ভিডিও।

ব্যাপক সমালোচনার মুখে পড়ে গুজরাটের বিজেপি সরকার নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দেয়। তারা জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশনায় ১৯৯২ সালের এক নীতি অনুযায়ী তারা মুক্তির আবেদন বিবেচনায় নেয়। কারণ ২০০৮ সালে যখন দণ্ড ঘোষণা করা হয় তখন এই নীতি বহাল ছিল।

বিলকিস বানু ধর্ষণের মামলা আবার কেন শিরোনামে?

উল্লেখ্য, গোধরা শহরে ট্রেনে অগ্নিকাণ্ডে হিন্দু তীর্থযাত্রী পুড়ে মরার পর ২০০২ সালে গুজরাট দাঙ্গা শুরু হয়। এই সময়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন তখন ১৯ বছরের বিলকিস বানু। ঘটনার সময়ে পাঁচ মাসের গর্ভবতী ছিলেন তিনি। এছাড়া তার সামনেই নিজের তিন বছর বয়সী আরেক শিশু সন্তানসহ ১৪ জনকে হত্যা করে হামলাকারীরা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০০৮ সালে ধর্ষকদের সাজা দেয় আদালত।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম